মিনাব স্কুলে হামলা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে ইরান।

🔹 গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে ইরান। নিহতদের মধ্যে ৭ থেকে ১২ বছর বয়সী ১২৩ শিশু ছিল বলে জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের চারটি দেশের আদালতেও এ বিষয়ে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

🔹 ইরানের আইনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাজিদ আনসারি জানিয়েছেন, পাঁচটি দেশের আদালতে প্রয়োজনীয় প্রমাণ জমা দেওয়া হয়েছে। কয়েকটি মামলা ইতোমধ্যে দায়ের হয়েছে, বাকিগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) বিষয়টি নিয়ে যাওয়ার কথা বিবেচনা করছে তেহরান। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর অন্যান্য মার্কিন-ইসরায়েলি হামলার বিরুদ্ধেও এমন আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

🔹 গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন জানায়, মিনাবের স্কুলে হামলাটি যুক্তরাষ্ট্র চালিয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসংগত ভিত্তি রয়েছে। তাই ঘটনাটি যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলেও কমিশন উল্লেখ করে।