মহড়ার সময় ট্যাংকের নিচে চাপা পড়ে দুই ভারতীয় সেনা নিহত।

🔹 ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলায় সামরিক মহড়া চলাকালে এক দুর্ঘটনায় ট্যাংকের নিচে চাপা পড়ে দুই সেনাসদস্য নিহত হয়েছেন। গত ২১ নভেম্বর ভোজরাজ গ্রামের কাছে এ ঘটনা ঘটে। মহড়ায় প্রায় ৩২টি ট্যাংক অংশ নেয়।

🔹 ঘন ধুলার কারণে চারপাশের স্বচ্ছতা কমে গিয়েছিল। ফলে ট্যাংকের চালক মাটিতে অবস্থান করা দুই সেনাসদস্যকে দেখতে পাননি। পরে ট্যাংকটি তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহত দুই সেনাসদস্যের নাম নায়েক মনীশ কুমার ও নায়েক অঙ্কুশ কুমার।