اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا النَّبِيِّ الْأُمِّيِّ وَ آلِهِ وَسَلِّمْ
(০-১ম বছর)
ধারাবাহিক পর্ব: ১
মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক
১. মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম, হাজির ও নাজির, হায়াতুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে কাফির-মুশরিক আব্রাহা বাহিনীর ধ্বংস ও পবিত্র ক্বাবা শরীফের আশপাশ পবিত্রকরণ:
আল্লাহ তাদের ওপর প্রবল বাতাস প্রেরণ করলেন যা তাদেরকে নাড়িয়ে দিল, অতঃপর তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন যারা তাদের ওপর পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করছিল।


অতঃপর আল্লাহ তাদের ওপর প্রবল পাহাড়ি ঢল (বন্যা) প্রেরণ করলেন, যা তাদেরকে ভাসিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করল।


আব্রাহার বাহিনীর ধ্বংসস্থল ‘ওয়াদিয়ে মুহাস্সার’: মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ‘ওয়াদিয়ে মুহাস্সার’ অতিক্রম করতেন, তখন উনার উটনী মুবারককে দ্রুত চালিয়ে নিতেন। আর এটিই সেই স্থান, যেখানে মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন হস্তীবাহিনীকে ধ্বংস করেছিলেন।

সূত্র: মুজাহিদ ইবনে জাবর (রহ., মৃত্যু ১০৪ হিজরি —হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু আনহু , ৬৮ হিজরির সূত্রে) — (তাফসীরে তাবারি ও তাফসীরে মুজাহিদ)
সূত্র: আতা ইবনে আবি রাবাহ (রহ., মৃত্যু ১১৪ হিজরি — প্রথম শতাব্দীর সাহাবিদের সূত্রে) — (তাফসীরে তাবারি)
(সূত্র:হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু আনহু, মৃত্যু ৭৩ হিজরি) — (মুসনাদে আহমদ ও সীরাতে ইবনে হিশাম) )