মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬ (১২৪)
কাজেই, মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬খানা। এটাই চূড়ান্ত ফয়ছালা মুবারক। এই ফয়ছালা মুবারকসহ আরো যত বিষয়ে রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ফয়ছালা মুবারক দিয়েছেন প্রত্যেকটা ফয়ছালা মুবারকই বিনা চূঁ—চেরা, ক্বীলও ক্বালে চোখ বন্ধ করে মেনে নেয়া পৃথিবীর ইতিহাসে যত হযরত ইমাম—মুজতাহিদ ও হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা এসেছেন এবং ক্বিয়ামত পর্যন্ত যাঁরা আসবেন উনারাসহ সমস্ত সৃষ্টির জন্য— এক কথায় একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা দু’জন ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য ফরযে আইন। সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! কেননা, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা দু’জন ব্যতীত সকলের মহাসম্মানিত মহাপবিত্র শায়েখ আলাইহিস সালাম। আর সকলে উনার মুরীদের অন্তভুর্ক্ত। সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! বান্দা—বান্দী, উম্মত, জিন—ইনসান, তামাম কায়িনাতবাসী, সমস্ত সৃষ্টি যদি উনার প্রত্যেকটা বিষয় বিনা চঁূ—চেরা, ক্বীলও ক্বালে চোখ বন্ধ করে মেনে নিতে পারে এবং সেই অনুযায়ী আমল করতে পারে, তবেই সবাই ইহকাল ও পরকালে হাক্বীক্বী কামিয়াবী লাভ করতে পারবে, হাক্বীক্বী মা’রিফাত—মুহব্বত, নিসবত—কুরবত ও রেযামন্দি—সন্তুষ্টি মুবারক লাভ করতে পারবে। অন্যথায় কস্মিনকালেও সম্ভব নয়।
যিনি খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহেবে নিয়ামত, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে আমাদের সবাইকে সেই তাওফীক্ব দান করুন। আমীন! আমীন! আমীন!