মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬ (১২২)
তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া সব। যিনি খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার, উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে উনার দায়িমীভাবে এমন মহাসম্মানিত নিসবত মুবারক রয়েছেন, যেখানে কারো কোনো স্থান সংকুলান হয় না। সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! তিনি উনাদের হাক্বীক্বী দায়িমী দীদার, ছোহবত, যিয়ারত ও নিয়ন্ত্রণ মুবারক—এ ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন। সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! তাই, ১৪০০ বছর পরে এই প্রথম একমাত্র উনার পক্ষেই সম্ভব হয়েছে ‘মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬খানা’ এই বিষয় মুবারকসহ উপরোক্ত প্রত্যেকটি বিষয় ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত ফয়ছালা মুবারক দেয়া এবং ৬৬৬৬ পবিত্র আয়াত শরীফ সংখ্যা অনুসারে মুছহাফ শরীফ মুদ্রণের সুমহান উদ্যোগ মুবারক গ্রহণ করা। অতি শীঘ্রই এই মুছহাফ শরীফ মুদ্রণ মুবারক সম্পন্ন হবেন। ইনশাআল্লাহ!