মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তা‘আলা জাল্লা শানুহূ উনার পবিত্র কালাম শরীফ-
আর তারা যদি তাওরাত শরীফ ও ইনজীল শরীফ অতঃপর তাদের প্রতি তাদের রব তাআলা উনার তরফ থেকে যে কিতাব নাযিল করা হয়েছে অর্থাৎ কুরআন শরীফ ও হাদীছ শরীফ উনাদের উপর যথারীতি আমল করতো; তবে তারা অবশ্যই তাদের উপর থেকে অর্থাৎ আসমান থেকে এবং তাদের পদতল থেকে অর্থাৎ যমীন থেকে রিযিক লাভ করতো।