হালালকে হারাম ও হারামকে হালাল করার আধুনিক শব্দ হলো ‘অধিকার’
বর্তমান প্রজন্মের মাথায় খুব সূক্ষ্মভাবে একটা বিষয় ঢুকিয়ে দেয়া হয়েছে যে, নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে।
কিন্তু তাদেরকে শেখানো হয়নি প্রকৃতপক্ষে কোনটা তার অধিকার আর কোনটা তার অধিকার না।
ফলে যেটা হচ্ছে সবকিছুতেই তারা নাক গলাচ্ছে। এমনকি ছাত্র সমাজ অধিকারের নামে শিক্ষকদেরকে অহরহ হেনস্থা করে যাচ্ছে।
ঠিক বাবা-মায়ের সাথেও এমনটাই হচ্ছে। সমাজের মুরব্বি বলতে কাউকে পাত্তা দেয়া হচ্ছে না।
একইভাবে কথিত নারীবাদিরা পুরুষ -মহিলা সমান অধিকার চাচ্ছে। কিন্তু ইসলাম মহিলাদেরকে যেই সম্মান দিয়েছে তাতে তারা সন্তুষ্ট না।
এভাবে দেখবেন অধিকারের নামেই সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা বেড়েই চলছে।
অথচ উচিত ছিলো কোনটা কার অধিকার সেটা আগে জানা, তারপর সেটা আদায়ের সঠিক পন্থায় চেষ্টা চালিয়ে যাওয়া।