পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল

চেয়ারে বা টুলে বসে নামায আদায় করা বিদআতে সাইয়্যিয়াহ:

অসুস্থতার অজুহাতে চেয়ারে বা টুলে বসে নামায আদায় করা মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহানতম আদর্শ ও সুন্নাহ মুবারক উনার পরিপন্থি এবং বিদআতে সাইয়্যিয়াহ’র অন্তর্ভুক্ত। আর ইহুদী-নাছারাদের সাথে সাদৃশ্য হওয়ার কারণে তা কুফরীর শামিল। তাই যে বা যারা চেয়ারে অথবা টুলে বসে নামায আদায় করবে তাদের কারো নামায শুদ্ধ হবে না। (মাসিক আল বাইয়্যিনাত শরীফ ২৮০তম সংখ্যা)
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (১):
মুদরিক, মাসবূক ও লাহিক এ শব্দ তিনটি জামা‘আতে নামায আদায়কারী ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত। মূলতঃ প্রত্যেক জামা‘আতে নামায আদায়কারী ব্যক্তিই এ তিন শ্রেণীর মধ্যে কোন এক শ্রেণীর অর্ন্তভুক্ত হয়ে থাকেন।
১. মুদরিক : যে ব্যক্তি সম্পূর্ণ নামায ইমাম ছাহিব উনার সাথে আদায় করেন, উনাকে ‘মুদরিক’ বলে।
যদি কোন ব্যক্তি জামা‘আতে প্রথম রাকায়াতে ইমাম ছাহিব উনাকে রুকূ অবস্থায় পেয়ে তৎক্ষনাত শামিল হয় তাহলে তিনি পুরো নামাযই পেয়েছেন বলে বিবেচিত হবে। কেননা যিনি রুকূ’ পেলেন তিনি পুরো রাকায়াতই পেলেন। সুতরাং তিনি যথারীতি ইমাম ছাহিব উনার সাথে সালাম ফিরাবেন।
২. মাসবূক : ইমাম ছাহিব উনার এক রাকায়াত পড়ার পর যে কোন রাকায়াতে বা শেষ বৈঠকে নামাযের মধ্যে শামিল হলে উক্ত মুক্তাদীকে ‘মাসবূক’ বলে।
মাসবূক মুক্তাদী যদি ইমাম ছাহিব উনার সজোরে ক্বিরাআত পড়া অবস্থায় উনার সাথে নামাযের মধ্যে শামিল হয় তবে তাকে ছানা পড়তে হবে না। আর ইমাম ছাহিব চুপে চুপে ক্বিরাআত পড়ছে এই অবস্থায় শামিল হলে ছানা পড়তে হবে। যদি মাসবূক ব্যক্তি ইমাম ছাহিব উনাকে রুকূ’ অবস্থায় পায় এবং এক্ষেত্রে যদি তার প্রবল ধারণা হয় যে, ছানা পড়ে ইমাম ছাহিব উনাকে রুকূ’তে পাবে তাহলে ছানা পড়ে ইমাম ছাহিব উনার সাথে রুকূ’তে শামিল হতে হবে। অন্যথায় ছানা না পড়ে ইমাম ছাহিব উনার সাথে শামিল হতে হবে। আর যদি ইমাম ছাহিব উনাকে তাশাহহুদ পড়া অবস্থায় পায় তাহলে ছানা না পড়ে প্রথম তাকবীর অর্থাৎ তাকবীরে তাহরীমা বলে নামায শুরু করবে। অতঃপর দ্বিতীয় তাকবীর বলে বসে যাবে। ইমাম ছাহিব উনার সাথে শরীক হয়ে বাকি নামায আদায় করবে। পরে ইমাম ছাহিব সালাম ফিরালে দাঁড়িয়ে যে কয় রাকায়াত পায়নি তা আদায় করতে হবে। তাকে ইমাম ছাহিব উনার শেষ বৈঠকে বসে শুধু তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) পড়তে হবে কিন্তু এরূপ ধীরে ধীরে পড়তে হবে যেনো ইমাম ছাহিব উনার সালামের সময় উপস্থিত হয়। পবিত্র দুরূদ শরীফ ও দু‘আ মা’ছুরা পড়তে হবে না। যদি কোন মাসবূক ব্যক্তি ইমাম ছাহিব উনার সাথে কিংবা ইমাম ছাহিব উনার পূর্বে ভুলে সালাম ফিরায় তবে তার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। আর ইমাম ছাহিব উনার সালামের পরে একা নামায পড়া অবস্থায় ভুলে সালাম ফিরালে সিজদা সাহু ওয়াজিব হবে।

পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল | আল-ইহসান, Al Ihsan
al-ihsan.net

পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল | আল-ইহসান, Al Ihsan

পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল