যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُوْنَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوْا بِمَا جَاءَكُمْ مِّنَ الْحَقِّ يُخْرِجُوْنَ الرَّسُوْلَ وَإِيَّاكُمْ ۙ أَنْ تُؤْمِنُوْا بِاللهِ رَبِّكُمْ إِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِيْ سَبِيْلِيْ وَابْتِغَاءَ مَرْضَاتِيْ ۚ تُسِرُّوْنَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَأَنَا أَعْلَمُ بِمَا أَخْفَيْتُمْ وَمَا أَعْلَنتُمْ ۚ وَمَنْ يَفْعَلْهُ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيْلِ.
অর্থ: হে মু’মিনগণ! তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না। তোমরা তাদের প্রতি মুহব্বত ঢেলে দাও অর্থাৎ তোমরা তাদেরকে মুহব্বত করো (বন্ধুত্বের বার্তা পাঠাও) অথচ তোমাদের কাছে যে সত্য (নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, পবিত্র কুরআন শরীফ, দ্বীন ইসলাম) আগমণ করেছেন, তারা তা অস্বীকার করে। তোমাদের রব মহান আল্লাহ পাক উনার প্রতি ঈমান আনার কারণে মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এবং তোমাদেরকে তারা শহীদ করতে চেয়েছিলো। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমার পথে জিহাদ করতে বের হয়ে থাকো তাহলে কেন তোমরা তাদের সাথে গোপনে মুহব্বত রাখো? (গোপনে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করো?) তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো, তা আমি জানি। তোমাদের মধ্যে যে এরূপ করবে সে অবশ্যই সঠিক পথ থেকে বিচ্যুত হবে। (পবিত্র সূরা মুমতাহানাহ: আয়াত শরীফ ০১)