মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬ (৫৯)
তৃতীয় অধ্যায়:
অনুচ্ছেদ:
২. প্রকৃত সংখ্যা (اَلْعَدَدُ الْحَقِيْقِىُّ):
মহাসম্মানিত মহাপবিত্র বিশুদ্ধ হাদীছ শরীফ উনাদের আলোকে প্রমাণিত যে, মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ উনাদের একটি প্রকৃত সংখ্যা রয়েছেন, যা স্বয়ং মহান আল্লাহ পাক তিনি নির্ধারণ করেছেন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তা উম্মতকে অবহিত করেছেন। সুবহানাল্লাহ! আর মহাসম্মানিত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনি তা বর্ণনা মুবারক করেছেন যে, ‘মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬খানা।’ সুবহানাল্লাহ! (কেরাত শিক্ষা— ৯৭ নং পৃষ্ঠা, ১৩৩৪ সালে প্রকাশিত)
এটাই মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত সংখ্যা। যা ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে।