মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬ (৫৮)
তৃতীয় অধ্যায়:
আরো ইরশাদ মুবারক হয়েছেন,
عَدَدُ دَرَجِ الْجَنَّةِ عَدَدُ اٰىِ الْقُرْاٰنِ
“সম্মানিত জান্নাত মুবারক উনার স্তরসমূহের সংখ্যা মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ উনাদের সংখ্যার সমপরিমাণ।” সুবহানাল্লাহ! (আল ইতক্বান ফী উলূমিল কুরআন ১/১৮২, শুআবুল ঈমান ৩/৩৮০, দলীলুল ফালিহীন ৬/৩১৭, আত তানইঊর ৭/২১৮, আল ফিরদাউস ৩/৫৮, জামিউল আহাদীছ ১৪/১৮২, জামউল জাওয়ামি’ ১/১৪৩৫৩, কানযুল উম্মাল ১/৫১২ ইত্যাদি)
অতএব, এ সকল মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ উনাদের একটি প্রকৃত সংখ্যা রয়েছে, যা মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে নির্ধারিত। পক্ষান্তরে, আহলুল আদ্দগণ উনাদের বর্ণিত সংখ্যাসমূহ বিভিন্ন গণনা পদ্ধতির ভিত্তিতে প্রাপ্ত গণনাসংখ্যা; সেগুলো প্রকৃত সংখ্যা নয়।