যে ঘরে প্রাণীর ছবি থাকে, সে ঘরে নামায পড়া মাকরূহ তাহরীমী হবে। দোহরানো ওয়াজিব এবং প্রাণীর ছবি ওটা নিশ্চিহ্ন করে ফেলা ওয়াজিব-
পবিত্র হাদীছ শরীফ উনার বরাত দিয়ে কিতাবে উল্লেখ করা হয়েছে- প্রাণীর ছবিযুক্ত কাপড় পরিধান করে নামায পড়া মাকরূহ তাহরীমী। এবং নামাযীর মাথার উপর, সামনে, ডানে, বায়ে এবং জুতার মধ্যে এবং সিজদার স্থানে প্রাণীর ছবি থাকলে নামায মাকরূহ তাহরীমী হবে।
{দলীল (১) রদ্দুল মোহতার ১ম জি: পৃ: ৬৪৮
(২) এমদাদুল ফতওয়া জাদীদ ১ম জি: ৪৪০
(৩) দুররুল মোখতার,
(৪) ফতওয়ায়ে ছিদ্দিকিয়াহ পৃ: ৩৮৬
(৫) ফতওযায়ে আলমগীরী ১ম জি: ১১৯পৃ:
(৬) তোহফাতুল আজম পৃ: ৩৬
(৭) নূরদদেরায়া ২য় জি: পৃ: ৬০
(৮) খোলাছাতুল ফতওয়া ১ম জি: পৃ: ৫৮
(৯) মা-দানুল হাকায়িক১ম জি: পৃ: ১৫২}
কিতাবে আরো উল্লেখ আছে- নামায মাকরূহ তাহরীমী হবে নামাযীর মাথার উপর, ছাদের মধ্যে অথবা সামনে অথবা জুতার মধ্যে অথবা ঝুলন্ত অবস্থায় প্রাণীর ছবি থাকলে। এবং নামায শক্ত মাকরূহ তাহরীমী হবে প্রাণীর ছবি নামাযীর সামনে বা মাথার উপরে বা ডানে বা বায়ে বা পেছনে থাকলে।
{দলীল: (১) ফাতহুল কাদীর ১ম জি: পৃ: ৩৬২
(২) আইনী শরহে হেদায়া ১ম জি: পৃ:৮০৭
(৩) বাহরুর রায়েক জি: পৃ:২৭,
(৪) মাবছুত ১ম জি: পৃ: ২১১
(৫) হেদায়া ১ম জি: পৃ: ১৪২
(৬) শরহে বেকায়া ১ম জি: পৃ: ১২৮
(৭) শরহে নেকায়া ১ম জি: পৃ: ২১৭
(৮) কিতাবুল ফিকাহ আলা
(৯) মাযাহিবিল আরবা ১ম জি: পৃ: ২৭৮
(১০) মারাকিউল ফালাহ পৃ: ২৪৩
(১১) জামেউছ ছগীর পৃ: ২৬
(১২) মালাবুদ্দা মিনহু ৬১
(১৩) আনোয়ারে মাহমূদ পৃ: ৫৬}
আরো উল্লেখ আছে- প্রাণীর ছবিযুক্ত কাপড় পরিধান করে নামায পড়া মাকরূহ তাহরীমী। নামাযের বাইরেও উক্ত কাপড় পরিধান করা নাজায়িয। এবং প্রাণীর ছবি নামাযীর মাথার উপর ছাদের মধ্যে অথবা ঝুলন্ত অবস্থায় অথবা সিজদার স্থানে থাকলে নামায মাকরূহ তাহরীমী হবে। এবং নামাযীর সামনে, ডানে, বায়ে এবং পেছনে প্রাণীর ছবি থাকলেও নামায মাকরূহ তাহরীমী হবে।
{দলীল :- (১) বাহারে শরীয়ত ৩য় জি: পৃ: ১২৩
(২) ফতওয়ায়ে আ:হাই পৃ: ২০৬
(৩) নুরুল হেদায়া ১ম জি: পৃ: ১০৯
(৪) সুন্নী বেহেস্তী জিওর ১ম জি: পৃ: ৮৯,
(৫) আহসানুল মাসায়েল পৃ: ৪২
(৬) রোকনুদ্দিন পৃ: ৭০
(৭) আইনুল হেদায়া ১ম জি: ৫১২
(৮) ইলমুল ফিকাহ ২য় জি: পৃ: ২৪১
(৯) ফতওযায়ে দারুল উলুম দেওবন্দী ৪র্থ জি: ১৩৭ (১০) আশ্রাফী বেহেস্তী জিওর ২য় জি: পৃ: ২৫
(১১) ফতওয়ায়ে হিন্দিয়া ১ম জি: পৃ: ১৭০ (১২)তরীকুল ইসলাম ৭ম খ- পৃ: ৪০}
আরো উল্লেখ আছে- প্রাণীর ছবিযুক্ত স্থানে নামায পড়া মাকরূহ তাহরীমী এবং উক্ত নামায দোহরানো ওয়াজিব। কেননা আলমগীরী, ফতহুল কাদীর কিতাবে মাকরূহর বয়ানে উল্লেখ করা হয়েছে যে- নামাযের মধ্যে মাকরূহ তাহরীমী হলে নামায দোহরানো ওয়াজিব। আর মাকরূহ তানজীহ হলে নামায দোহরানো মুস্তাহাব।
{দলীল:- আহসানুল ফতওয়া ৩য় জি পৃ: ৪২৭ আলমগীরি ইত্যাদি}বিস্তারিত জানতে হলে ছবি সংশ্লিষ্ট বিষয় হারাম হওয়া সম্পর্কে ফতওয়ায়ে মাসিক আল বাইয়্যিনাত শরীফ উনার ৫, ৬, ৭তম সংখ্যায় ৩৫৬টি দলীল এবং ১৬৮ থেকে ২৩৬তম সংখ্যা পর্যন্ত ১১৪৭টি দলীল পেশ করা হয়েছে।