মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬ (৩০)


(৩য় দলীল)
আল্লামা হযরত ইমাম আবূ লাইছ সমরকন্দী হানাফী রহমতুল্লাহি আলাইহি উনার উদ্ধৃতি:
বিশ্বখ্যাত মুফাসসির, ফক্বীহ, ওলী, ‘তাফসীরে সমরকন্দী, তাম্বীহুল গাফিলীন ও বুস্তানুল আরিফীন’ কিতাবের সম্মানিত মুছান্নিফ (লেখক) আল্লামা হযরত ইমাম আবূ লাইছ নছর ইবনে মুহম্মদ ইবনে আহমাদ ইবনে ইবরাহীম সামরক্বান্দী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৩৭৩ হিজরী শরীফ) তিনি ‘বুস্তানুল আরিফীন’ উনার মধ্যে উল্লেখ করেন,
اَلْبَابُ الثَّامِنُ وَالْاَرْبَعُوْنَ بَعْدَ الْمِائَةِ فِىْ عَدَدِ اٰيَاتِ الْقُرْاٰنِ وَكَلِمَاتِهٖ قَالَ حَضْرَتُ اَلْفَقِيْهُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ اِخْتَلَفَ الْقُرَّاءُ فِىْ عَدَدِ اٰىِ الْقُرْاٰنِ وَالْمُخْتَارُ مِنَ الْاَقْوَالِ وَهُوَ عَدَدُ الْكُوْفِيِّيْنَ وَهُوَ الْعَدَدُ الْمَنْسُوْبُ اِلٰى سَيِّدِنَا حَضْرَتْ عَلِىِّ بْنِ اَبِىْ طَالِبٍ عَلَيْهِ السَّلَامُ اَنَّهَا سِتَّةُ اٰلَافٍ وَّمِائَتَانِ وَسِتٌّ وَّثَلَاثُوْنَ اٰيَةً وَقَدْ قَالُوْا غَيْرَ هٰذَا وَرُوِىَ حَضْرَتْ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اَنَّهٗ قَالَ اٰيَاتُ الْقُرْاٰنِ سِتَّةُ اٰلَافٍ وَّمِائَتَانِ وَثَمَانِىَ عَشْرَةَ اٰيَةً وَرُوِىَ عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اَنَّهٗ قَالَ جَمِيْعُ الْقُرْاٰنِ سِتَّةُ اٰلَافٍ وَّمِائَتَانِ وَسِتَّ عَشْرَةَ اٰيَةً وَفِىْ عَدَدِ حَضْرَتْ اِسْمَاعِيْلَ بْنِ جَعْفَرِۣ الْمَدَنِىِّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ سِتَّةُ اٰلَافٍ وَّمِائَتَانِ وَاَرْبَعَ عَشْرَةَ اٰيَةً وَفِىْ عَدَدِ الْمَكِّيِّيْنَ سِتَّةُ اٰلَافٍ وَّمِائَتَانِ وَاِثْنَتَا عَشْرَةَ اٰيَةً وَفِىْ عَدَدِ الْبَصْرِيِّيْنَ سِتَّةُ اٰلَافٍ وَّمِائَتَانِ وَاَرْبَعُ اٰيَاتٍ وَفِىْ عَدَدِ اَهْلِ الشَّامِ سِتَّةُ اٰلَافٍ وَّمِائَتَانِ وَسِتٌّ وَّعِشْرُوْنَ اٰيَةً وَعَنْ حَضْرَتْ اِبْرَاهِيْمَ التَّيْمِىِّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ اَنَّهٗ قَالَ سِتَّةُ اٰلَافٍ وَّتِسْعٌ وَّتِسْعُوْنَ اٰيَةً وَقَالَ بَعْضُ اَهْلِ الشَّامِ سِتَّةُ اٰلَافٍ وَّمِائَتَانِ وَخَمْسُوْنَ اٰيَةً وَفِىْ قَوْلِ الْعَامَّةِ سِتَّةُ اٰلَافٍ وَّسِتُّ مِائَةٍ وَّسِتٌّ وَّسِتُّوْنَ اٰيَةً
“১৪৮তম অধ্যায়— মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ ও শব্দ মুবারক উনাদের সংখ্যা প্রসঙ্গে। হযরত ফক্বীহ্ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ক্বারীগণ উনারা মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যার ব্যাপারে ইখতিলাফ করেছেন। বিভিন্ন মতের মধ্যে গ্রহণযোগ্য, অগ্রাধিকারপ্রাপ্ত মত হলো কূফীগণ উনাদের গণনা। এটি সেই সংখ্যা যা ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার দিকে সম্বন্ধযুক্ত করা হয়। এই গণনা অনুযায়ী মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬২৩৬টি। তবে, এছাড়াও ক্বারীগণ উনারা অন্যান্য সংখ্যাও বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার সম্পর্কে বর্ণিত রয়েছে যে, তিনি বলেছেন— মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬২১৮টি। হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার সম্পর্কে বর্ণিত রয়েছে যে, তিনি বলেছেন— মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার মোট পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬২১৬টি। হযরত ইসমাঈল ইবনে জা’ফর মাদানী রহমতুল্লাহি আলাইহি উনার গণনা অনুযায়ী পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬২১৪টি। মহাসম্মানিত মক্কা শরীফবাসী উনাদের গণনা অনুযায়ী পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬২১২টি। বছরাবাসী উনাদের গণনা অনুযায়ী পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬২০৪টি। শামবাসী উনাদের গণনা অনুযায়ী পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬২২৬টি। হযরত ইবরাহীম তাইমী রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কে বর্ণিত রয়েছে যে, তিনি বলেছেন— পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬০৯৯টি। আবার শামবাসী উনাদের একদল ৬২৫০টি পবিত্র আয়াত শরীফ উনাদের কথা উল্লেখ করেছেন।
وَفِىْ قَوْلِ الْعَامَّةِ سِتَّةُ اٰلَافٍ وَّسِتُّ مِائَةٍ وَّسِتٌّ وَّسِتُّوْنَ اٰيَةً
‘আর জমহূর আহলুল ইল্ম উনাদের মত বা সর্বজনবিদিত মত হলো— মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬খানা’।” (বুস্তানুল আরিফীন লিস সামারক্বান্দী ৪১৪)