মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬ (২৮)

পরিচ্ছেদ:
মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬খানা হওয়ার বিষয়ে বিস্তারিত দলীল:

(১ম দলীল)
অনুচ্ছেদ:
মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার মতে পবিত্র আয়াত শরীফ সংখ্যা উনাদের বর্ণনা:
হাফিযুল হাদীছ আল্লামা হযরত রূহুল আমীন বশীরহাটী রহমতুল্লাহি আলাইহি তিনি স্বীয় কিতাব ‘কেরাত শিক্ষা’ উনার মধ্যে বলেন, “মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার মতে মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬খানা।” (কেরাত শিক্ষা (প্রথম ভাগ)— ৯৭ নং পৃষ্ঠা, ১৩৩৪ সালে প্রকাশিত)