মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬ (২৭)
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, “মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনি আমাকে এক বিশেষ সাক্ষাৎ মুবারকে বলেছেন যে, ‘মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬খানা। উনার এই বর্ণনাটি বিশুদ্ধ বর্ণনা’।” সুবহানাল্লাহ!
মূলত, স্বয়ং যিনি খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি নিজেই পবিত্র আয়াত শরীফ সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছেন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেটা ইরশাদ মুবারক করেছেন। সুবহানাল্লাহ! আর মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনি সেটা বর্ণনা মুবারক করেছেন। অর্থাৎ মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনি সেই সংখ্যাটিই বর্ণনা মুবারক করেছেন, যেই সংখ্যাটি মহান আল্লাহ পাক তিনি নির্ধারণ করেছেন এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন। সুবহানাল্লাহ!
কাজেই, প্রকৃতপক্ষে মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬খানা। সুবহানাল্লাহ!