সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল ‘আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ ‘আশার আলাইহাস সালাম উনার ‘আযীমুশ শান নিসবতে ‘আযীম শরীফ (২৬)
আল্লামা হযরত ইমাম আবূ আব্দিল্লাহ হাকিম নীশাপূরী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৪০৫ হিজরী শরীফ) তিনি বলেন,
هَذَا حَدِيثٌ صَحِيحُ الإِسْنَادِ وَعَلَيْهِ الْعَمَلُ وَإِنَّمَا أَصْدَقَ حَضْرَتْ اَلنَّجَّاشِـىُّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ اُمَّ الْـمُؤْمِنِيْـنَ سَيِّدَتَنَا حَضْرَتْ اَلْـحَادِيَةَ عَشَرَ عَلَيْهَا السَّلَامُ (سَيِدَتَنَا حَضْرَتْ اُمَّ حَبِـيْـبَةَ عَلَيْهَا السَّلَامُ) أَرْبَعَمِائَةِ دِينَارٍ.
অর্থ: “এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার সনদখানা ছহীহ এবং উনার উপরই আমল জারী রয়েছেন। সুবহানাল্লাহ! যদিও মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ ‘আশার আলাইহাস সালাম উনাকে হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি তিনি ৪০০ দিনার মোহরানা মুবারক হাদিয়া মুবারক করেন।” সুবহানাল্লাহ! (মুস্তাদরাকে হাকিম ৪/২২)
মহাসম্মানিত ও মহাপবিত্র ‘আযীমুশ শান নিসবতে ‘আযীম শরীফ উনার কারণে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খুশি মুবারক প্রকাশ:
কিতাবে বর্ণিত রয়েছেন,
فقالت اُمُّ الْـمُؤْمِنِيْـنَ سَيِّدَتُنَا حَضْرَتْ اَلْـحَادِيَةُ عَشَرَ عَلَيْهَا السَّلَامُ (سَيِدَتُنَا حَضْرَتْ اُمُّ حَبِـيْـبَةَ عَلَيْهَا السَّلَامُ) فخرجنا في سفينتين وبعث حَضْرَتْ اَلنَّجَّاشِـىُّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ معنا الملاحين حتى قدمنا الجار ثم ركبنا الظهر إلى المدينة فوجدنا رسول الله صلى الله عليه وسلّم بخيبر فخرج من خرج إليه وأقمت بالمدينة حتى قدم رسول الله صلى الله عليه وسلّم فدخلت عليه وكان يسألني عن حَضْرَتْ اَلنَّجَّاشِـىِّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ وقرأت عليه من أبرهة السلام فرد رسول الله صلى الله عليه وسلّم وقال لا أدري أنا بفتح خيبر أشد أم بقدوم حَضْرَتْ جَعْفَرٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ وأنزل الله تعالى عَسَى اللَّهُ أَنْ يَجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ الَّذِينَ عادَيْتُمْ مِنْهُمْ مَوَدَّةً
অর্থ: “তারপর মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ ‘আশার আলাইহাস সালাম তিনি বলেন, এরপর আমরা দুটি জাহাজে করে বের হলাম। আর হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদের সাথে দুইজন নাবিককে প্রেরণ করেন। আমরা নিরাপদ স্থানে এসে জাহাজের উপরিভাগে আরোহণ করে মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ পর্যন্ত এসে পেঁৗছি। সুবহানাল্লাহ! তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খায়বরে অবস্থান মুবারক করছিলেন। কেউ কেউ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক—এ তাশরীফ মুবারক নেন। আর আমি মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার মধ্যে সম্মানিত অবস্থান মুবারক করতে থাকি। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খায়বর থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ—এ মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক নেয়ার পর আমি উনার সম্মানিত খিদমত মুবারক—এ সম্মানিত তাশরীফ মুবারক নেই। তিনি আমাকে হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি উনার ব্যাপারে জিজ্ঞাসা মুবারক করেন। তখন আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক—এ হযরত আবরাহা রহমতুল্লাহি আলাইহা উনার পক্ষ থেকে সম্মানিত সালাম মুবারক পেশ করলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সালামের জওয়াব মুবারক দিয়ে ইরশাদ মুবারক করেন,
لا أدري أنا بفتح خيبر أشد أم بقدوم حَضْرَتْ جَعْفَرٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ.
‘আমি জানি না, আমি বেশী খুশি খায়বর বিজয়ের কারণে নাকি (সম্মানিত ও পবিত্র হাবশাহ্ থেকে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ ‘আশার আলাইহাস সালাম উনাকে নিয়ে) হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার (মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ) আগমনে। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খায়বর বিজয়ের কারণে যতটুকু খুশি মুবারক প্রকাশ করেছেন, মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ ‘আশার আলাইহাস সালাম উনাকে সম্মানিত ও পবিত্র হাবশাহ থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ নিয়ে আসার কারণে তার চেয়ে অনেক বেশী সম্মানিত খুশি মুবারক প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ! আর মহান আল্লাহ পাক তিনি নাযিল করেন—
عَسَى اللَّهُ أَنْ يَجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ الَّذِينَ عادَيْتُمْ مِنْهُمْ مَوَدَّة.
‘অবশ্যই মহান আল্লাহ পাক তিনি আপনাদের মধ্যে এবং যারা আপনাদের শত্রু তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন।” সুবহানাল্লাহ! (আল কাশফু ওয়াল বয়ান ‘আত তাফসীরিল কুরআন ৪/৯৯)