সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল ‘আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ ‘আশার আলাইহাস সালাম উনার ‘আযীমুশ শান নিসবতে ‘আযীম শরীফ (২৫)
সম্মানিত মোহরানা মুবারক
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছেন,
عَنْ حَضْرَتْ اَبِـىْ سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْـمٰنِ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ أَنَّهُ قَالَ سَأَلْتُ اُمَّ الْمُؤْمِنِيْنَ سَيِّدَتَنَا حَضْرَتْ اَلصِّدِّيْقَةَ عَلَيْهَا السَّلَامُ كَمْ كَانَ صَدَاقُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ كَانَ صَدَاقُهُ لِأَزْوَاجِهِ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَنَشًّا قَالَتْ أَتَدْرِي مَا النَّشُّ قَالَ قُلْتُ لَا قَالَتْ نِصْفُ أُوْقِيَّةٍ فَتِلْكَ خَمْسُمِائَةِ دِرْهَمٍ فَهَذَا صَدَاقُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَزْوَاجِهٖ
অর্থ: “হযরত আবূ সালামাহ ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে আমি জিজ্ঞাসা করলাম যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার (পক্ষ থেকে) সম্মানিত মোহরানা মুবারক কত ছিলেন? (জবাবে) মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার (পক্ষ থেকে) সম্মানিত মোহরানা মুবারক ছিলেন ১২ আওক্বিয়াহ্ এবং ১ নাশ্শুন। সুবহানাল্লাহ! উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন, আপনি কি জানেন নাশ্শুন কি? হযরত আবূ সালামাহ ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি বললাম— না। উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন, অর্ধ আওক্বিয়াহ্। সুবহানাল্লাহ! কাজেই সম্মানিত মোহ্রানা মুবারক হচ্ছেন ৫০০ দিরহাম। এটাই ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার (পক্ষ থেকে) হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের জন্য সম্মানিত মোহ্রানা মুবারক।” সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ, ইবনে মাজাহ্ শরীফ, সুনানে দারিমী ২/১৮৯, মুস্তাদরকে হাকিম ৪/২৩, মুসনাদে আহমদ ৬/৯৩, সুনানুল কুবরা লিল বাইহাক্বী ৭/২৩৩, মা’রিফাতুস সুনান ওয়াল আছার লিল বাইহাক্বী ১০/২০৮, আস সুনানুছ ছুগরা লিল বাইহাক্বী ৬/২২১, শরহুস সুন্নাহ লিল বাগবী ৯/১২৩, মুসনাদুশ শাফি‘য়ী ১/৩১১, হিলয়াতুল আউলিয়া ৯/১৬১ ইত্যাদি)