2 hrs

হৃদয়ে ইশকে মামদূহ
হৃদয়ে ইশকে মামদূহ এমন যেন হয়
যার কাছে সব কিছুর হয় পরাজয়
যবানে একটি মাত্র যিকির যেন হয়
মামদূহ মামদূহ যিকিরে জীবন আলোময়।

ইয়া মাহবুব, মামদূহ আপনি মহান
করমে করুন গো আমায় আমান
আপনি আমার জিন্দেগীর শ্রেষ্ঠ ছামান
আপনি ছাড়া সবই যাবে ধুসর ধুলায়।

ইয়া মাশুক মামদূহ আপনার ইহসান
এই গোলামের তরে আপনি শ্রেষ্ঠ দান
আপনার খিদমতে আমায় করুন কুরবান
আপনার মদদ ছাড়া আমি অসহায়।

ওই আকাশের চাঁদের মেছাল আপনাতে পাই
আপনার কিরণে আঁধারেও পথ দেখতে পাই
তিমির আঁধার আপনি করেন রৌশন
হৃদয়ী আধার দূর করুন দয়া মায়ায়।

রবির আলোতে আঁধার টুটে দিন হয়
অন্ধকার দূর হয়ে দিন হয় নূরময়
আপনি ওই রবীর চেয়েও জ্যোতির্ময়
গুনাহের আঁধার দুর করুন দিনগো অভয়।

কত গোলাম আপনার নূরে হন নূরময়
গুনাহ ছেড়ে পান আপনার নূরী আশ্রয়
দয়া, দান আর ইহসান করুন আমায়
আপনার করম ছাড়া আমি যাবো কোথায়?

ক্বাছীদায় বলি আমার মনের কথা
মনে আমার অজস্র দুঃখ ব্যথা
সামনে বলতে এ গোলাম সাহস হারায়
আপনি অন্তর্যামী সহায় সব ব্যথায় ।

যোগ্যতা নেই আমার ইসলাহ হওয়ার
সহীহ সমঝও নেই আপনায় বুঝার
ভিক্ষারীর আরজী রাখুন হে মা’দানিল জুদ
আবাদুল আবাদ রাখুন আপনার ছোঁয়ায় ।

-----ফরাজী ভাই।