মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬ (৬)
মহাসম্মানিত মহাপবিত্র ক্বওল শরীফ
আরো উল্লেখ্য যে, বিভিন্ন স্বীকৃত গণনা পদ্ধতি অনুসারেই বিভিন্ন যুগে ও বিভিন্ন ইসলামী অঞ্চলে মুছহাফ শরীফ ছাপা হয়েছে এবং বর্তমানেও ছাপা হচ্ছে। অতএব, কোনো নির্দিষ্ট পবিত্র আয়াত শরীফ সংখ্যা অনুযায়ী মুছহাফ শরীফ ছাপানোর অর্থ অন্য কোনো গণনা পদ্ধতিকে বাতিল করা বা মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে কোনো প্রকার পরিবর্তন বা পরিবর্ধন করা নয়; বরং তা সংশ্লিষ্ট স্বীকৃত গণনা পদ্ধতির—ই অনুসরণমাত্র।
তাই, আমরা ৬৬৬৬ পবিত্র আয়াত শরীফ সংখ্যা অনুসারে মুছহাফ শরীফ মুদ্রণের উদ্যোগ মুবারক গ্রহণ করেছি। এর দ্বারা মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে কোনো প্রকার পরিবর্তন বা পরিবর্ধন উদ্দেশ্য নয়; বরং প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা গণনা পদ্ধতির অনুসরণমাত্র। অতিশীঘ্রই ৬৬৬৬ পবিত্র আয়াত শরীফ সংখ্যা অনুযায়ী মুছহাফ শরীফ মুদ্রণ মুবারক সম্পন্ন হবেন। ইনশাআল্লাহ! আর মানুষ যেন এ বিষয়ে ছহীহ্ ইলিম অর্জন করে বাতিল ফিরক্বার লোকদের ওয়াসওয়াসা থেকে নিজেদের ঈমান ও আক্বীদাহ্ হিফাযত করতে পারে সেই লক্ষ্যে আমরা আলোচ্য কিতাব মুবারকখানা প্রকাশ করেছি।
অতএব, প্রত্যেকের উচিত আলোচ্য কিতাব মুবারকখানা সংগ্রহ করা, পাঠ করা এবং ব্যাপক প্রচার—প্রসার করা।
খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সবাইকে সেই তাওফীক্ব দান করুন। (আমীন!)