মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬ (৫)
মহাসম্মানিত মহাপবিত্র ক্বওল শরীফ
মূলত, স্বয়ং যিনি খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি নিজেই পবিত্র আয়াত শরীফ সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছেন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেটা ইরশাদ মুবারক করেছেন। সুবহানাল্লাহ! আর মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনি সেটা বর্ণনা মুবারক করেছেন। অর্থাৎ মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনি সেই সংখ্যাটিই বর্ণনা মুবারক করেছেন, যেই সংখ্যাটি মহান আল্লাহ পাক তিনি নির্ধারণ করেছেন এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন। সুবহানাল্লাহ! কাজেই, প্রকৃতপক্ষে মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬খানা। সুবহানাল্লাহ!
আর কিতাবাদিতে যে ২৯টিরও অধিক মত উল্লেখ রয়েছে। যেমন— সংক্ষেপে কয়েকটা হচ্ছে— (১) মাদানী প্রথম— ৬২১৭টি, (২) মাদানী শেষ (হযরত শাইবাহ রহমতুল্লাহি আলাইহি উনার বর্ণনা)— ৬২১৪টি, (৩) মাদানী শেষ (হযরত আবূ জা’ফর রহমতুল্লাহি আলাইহি উনার বর্ণনা)— ৬২১০টি, (৪) মাক্কী— ৬২২০টি, (৫) কূফী— ৬২৩৬টি, (৬) বছরী— ৬২০৫টি, (৭) বছরী উনাদের অপর বর্ণনা— ৬২০৪টি, (৮) বছরী উনাদের আরেক বর্ণনা— ৬২১৯টি, (৯) শামী— ৬২২৬টি, (১০) হিমছবাসী উনাদের মতে— ৬২৩২টি ইত্যাদি। (ফুনূনুল আফনান লিইবনে জাওযী) এসব সংখ্যা মূলত আহলুল আদ্দ (اَهْلُ الْعَدِّ) বা পবিত্র আয়াত শরীফ গণনাবিদ ইমাম ও ক্বারীগণ উনাদের অনুসৃত গণনা পদ্ধতির ভিত্তিতে বর্ণিত ও গণনাকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যাসমূহ। এগুলোর মাধ্যমে মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার মোট পবিত্র আয়াত শরীফ সংখ্যা কত সে সম্পর্কে মোটামোটি একটি ধারণা লাভ করা যায় যে, পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬২০০—এর অধিক। তবে, এসব গণনার মাধ্যমে মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা কত সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না; বরং এ বিষয়ে মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনাদের দিকেই প্রত্যাবর্তন করতে হয়। আর মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬খানা। সুবহানাল্লাহ! যা মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। এটাই চূড়ান্ত ফয়ছালা মুবারক। সুবহানাল্লাহ!