মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬ (৪)
মহাসম্মানিত মহাপবিত্র ক্বওল শরীফ
এখন বলার বিষয় হচ্ছে— সেই নির্দিষ্ট সংখ্যা কত?
এই বিষয়টিও মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনি উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। হাফিযুল হাদীছ আল্লামা হযরত রূহুল আমীন বশীরহাটী রহমতুল্লাহি আলাইহি তিনি স্বীয় কিতাব ‘কেরাত শিক্ষা’ উনার মধ্যে বলেন, “মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার মতে মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬খানা।” সুবহানাল্লাহ! {কেরাত শিক্ষা (প্রথম ভাগ)— ৯৭ নং পৃষ্ঠা, ১৩৩৪ সালে প্রকাশিত}
আর সরাসরি মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনি নিজে আমাকে এক বিশেষ সাক্ষাৎ মুবারকে বলেছেন যে, ‘মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬খানা। উনার এই বর্ণনাটি বিশুদ্ধ বর্ণনা।’ সুবহানাল্লাহ!