মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬ (১)
মহাসম্মানিত মহাপবিত্র ক্বওল শরীফ
نَـحْمَدُهٗ وَنُصَلِّىْ وَنُسَلِّـمُ عَلـٰى رَسُوْلِهِ الْكَرِيْـمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلـٰى حَضْرَتْ وَالِدَىْ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلـٰى حَضْرَتْ اُمَّهَاتِ الْـمُؤْمِنِـيْـنَ عَلَيْهِنَّ السَّلَامُ وَعَلـٰى حَضْرَتْ اَهْلِ بَـيْتِهِ الْكَرِيْـمِ عَلَيْهِمُ السَّلَامُ .اَمَّا بَعْدُ:
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ سَيِّدَتِنَا حَضْرَتْ اَلصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ (سَيِّدَتِنَا حَضْرَتْ عَائِشَةَ عَلَيْهَا السَّلَامُ) قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَدَدُ دَرَجِ الْجَنَّةِ عَدَدُ اٰىِ الْقُرْاٰنِ فَمَنْ دَخَلَ الْجَنَّةَ مِنْ اَهْلِ الْقُرْاٰنِ فَلَيْسَ فَوْقَهٗ دَرَجَةٌ قَالَ حَضْرَتْ اَلْحَاكِمُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ اِسْنَادُهٗ صَحِيْحٌ
“মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘সম্মানিত জান্নাত মুবারক উনার স্তরসমূহের সংখ্যা মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ উনাদের সংখ্যার সমপরিমাণ। অতএব, আহলে কুরআন (অর্থাৎ যিনি মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ মুখস্থ করবেন এবং সেই অনুযায়ী ঈমান ও আমল পরিশুদ্ধ করবেন) উনাদের মধ্য থেকে যে ব্যক্তি সম্মানিত জান্নাত মুবারক—এ প্রবেশ করবেন, তিনি এমন এক উচ্চ স্তরে অবস্থান করবেন যে, উনার ঊর্ধ্বে আর কোনো স্তর থাকবে না।’ আল্লামা হযরত ইমাম হাকিম নীশাপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ‘এই মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার ‘সনদ ছহীহ্ (বিশুদ্ধ)’।” সুবহানাল্লাহ! (আল ইতক্বান ফী উলূমিল কুরআন ১/১৮২, শুআবুল ঈমান ৩/৩৮০, দলীলুল ফালিহীন ৬/৩১৭, আত তানইঊর ৭/২১৮, আল ফিরদাউস ৩/৫৮, জামিউল আহাদীছ ১৪/১৮২, জামউল জাওয়ামি’ ১/১৪৩৫৩, কানযুল উম্মাল ১/৫১২ ইত্যাদি)
কাজেই, সম্মানিত জান্নাত মুবারক উনার স্তরসমূহ যেমন নির্দিষ্ট, তেমনিভাবে মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যাও নির্দিষ্ট। সুবহানাল্লাহ! মূলত, স্বয়ং যিনি খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত জান্নাত মুবারক উনার স্তরসমূহ মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ উনাদের সংখ্যার অনুপাতে নির্ধারণ করেছেন।