উপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে, তার সঙ্গে সমন্বয় করে দাম ঠিক করা হয়।”
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশে বার্ষিক সোনার চাহিদা ২০ থেকে ৪০ টন। এর মধ্যে ১০ শতাংশ পুরোনো অলংকার থেকে পূরণ হয়। বাকিটা ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে আসে।
অবৈধভাবেও প্রচুর সোনা দেশে আসে; তার প্রমাণ মেলে মাঝে-মধ্যেই ছোট-বড় অনেক চালান আটকের খবরে। যেগুলো আটক বা ধরা হয়-সেগুলো বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা হয়। পরে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। অভিযোগ আছে, আটকের বাইরেও প্রচুর সোনা অবৈধভাবেও দেশে আসে। আর এ গুলোই আসলে দেশের চাহিদার সিংহভাগ জোগান দিচ্ছে।
বাজুস কবে থেকে দেশে সোনার দাম নির্ধারণ করে দিচ্ছে-তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। স্বাধীনতার পর অনেক দিন ব্যবসায়ীরাই তাদের নিজেদের মতো করে দাম ঠিক করে বিক্রি করে বেচাকেনা করতো। সেক্ষেত্রে এলাকাভিত্তিক অর্থাৎ রাজধানী-বিভাগ-জেলা-থানা পর্যায়ে দাম হেরফের হতো।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, স্বাধীনতার আগে-পরে প্রতি ভরি সোনার (গিনি সোনা বা প্রচলিত মান) দাম ছিলো আনুমানিক ১৫০ টাকা থেকে ১৭০ টাকা। ১৯৭৪ সালে বেড়ে হয় ১ হাজার ২০০ টাকা। ১৯৯২ সালে ভরি ছিলো ৪ হাজার ৮৫০ টাকা। ২০০০ সালে এক ভরি সোনা কিনতে ৭ হাজার টাকারও কম খরচ হতো