সুওয়ালঃ কেউ কেউ বলে, "বিশ্বের বিভিন্ন দেশে সফরের কারনে এবং সফরকালীন ইমামতির জন্য অনুরোধ করলে, যে দেশে যে মাযহাব প্রচলিত এবং মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ যে রিওয়ায়েত প্রচলিত সেই দেশে সেই মাযহাব অনুযায়ী এবং সেই রিওয়ায়েত অনুযায়ী তিলাওয়াত করে ইমামতি করতে হয়। এটাই নাকি সম্মানিত ইসলাম উনার সৌন্দর্য। নাউজুবিল্লাহ!
যা ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলাইহি উনার কূফা সফরের সময় আমাদের সামনে উদারতার দৃস্টান্ত রেখে গেছেন।" তাদের উক্ত বক্তব্যটি সম্মানিত শরীয়তসম্মত কি-না। মহাসম্মানিত নূরুদ দারাজাত মুবারক-এ জানতে বাসনা রাখি।
জাওয়াব মুবারক দিয়েছেনঃ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম