মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তা‘আলা জাল্লা শানুহূ তিনি ইরশাদ মুবারক করেন-
হে ঈমানদারগণ! যদি তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, তিনি তোমাদেরকে ফুরকান দান করবেন অর্থাৎ সত্য-মিথ্যা পার্থক্য করার সমঝ দান করবেন। আর তোমাদের গুনাহ-খতা সমূহ মিটিয়ে দিবেন ও তোমাদেরকে ক্ষমা করবেন। মহান আল্লাহ পাক তিনি মহা অনুগ্রহশীল।