মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত ওয়ালিদাইন শরীফাইন আলাইহিমাস সালাম উনাদের খুশি মুবারক প্রকাশ
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ১৪৪২ হিজরী শরীফ উনার ২রা মুহররমুল হারাম শরীফ লাইলাতুস সাব্ত শরীফ (শনিবার রাত) মহাসম্মানিত ও মহাপবিত্র ফালইয়াফরহূ শরীফ অর্থাৎ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক-এ ইরশাদ মুবারক করেন, “আমি মহাসম্মানিত দো‘আ মুবারক উনার মধ্যে সবসময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বা আলাইহিস সালাম এবং মহাসম্মানিত ও মহাপবিত্র আম্মা আলাইহাস সালাম উনাদের দুইজনের বিষয়টি এক সাথে বলে থাকি। আজকে আমি মহাসম্মানিত দো‘আ মুবারক উনার মধ্যে প্রথমে বলেছিলাম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বা আলাইহিস সালাম। তখন আমাকে বলা হলো, দুইজনেরটা বলতে হবে। আমি দুইজনেরটা বললাম। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বা আলাইহিস সালাম এবং মহাসম্মানিত ও মহাপবিত্র আম্মা আলাইহাস সালাম দুইজন। এক সাথে বলতে হবে। আমি বললাম, উনারা দুইজন খুশি হলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনিও খুশি হলেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ওয়া আহ্লি বাইতিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!”