ইসরাইল-আমেরিকা হামলা করলো ইরানে
ইরান হামলা করলো আমেরিকার মিত্রদের উপড়ে
ধ্বংস হল আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো
আমেরিকা সৈন্য অস্ত্র বিমান রাডার ব্যবস্থা সরিয়ে নিল
আরব দেশগুলো আরও অরক্ষিত হয়ে পড়ল
আমেরিকা এবার আরব দেশগুলোকে বলল:
আমি ফিরে আসতে পারি তবে শর্ত আছে।
আরব দেশগুলো বলল শর্ত কী?
আমেরিকা বলল:
১। ঘাঁটিগুলো সারাতে এবং আরও সুরক্ষিত করতে যা খরচ লাগবে সেটার বড় একটা অংশ তোমরা দিবা।
২। তোমাদেরকে নিরাপত্তার বিনিময়ে আগে যা নিতাম এখন তার চেয়ে বেশি দিতে হবে
৩। আমি একা একা আর পুরো নিরাপত্তা দিতে পারবো না। মাতব্বরি আমার একারই থাকবে কিন্তু পাহারাদার হিসেবে এখন থেকে তোমরাও থাকবা।
৪। আগামীতে আমি যদি বড় কোনও সমস্যায় পরি আমার পাশে দাঁড়াতে হবে।
৫। ইসরাইলের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে।
আরবরা বলল:
এতো মড়ার উপর খাঁড়ার ঘা!
আমেরিকা বলল:
দেখ, যা ভালো হয় আরকি!
লেখা সংগ্রহ