একজন তরীক্বতপন্হীর নিকট 'শাজরা শরীফ'-এর গুরুত্ব অপরিসীম।এর দ্বারা প্রত্যেক মুরীদ তার মুর্শিদ ক্বিবলা উনার সিলসিলা কিভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পর্যন্ত পৌঁছলো তা জানতে পারে।
'শাজরা' ও 'সিলসিলা' দুটি শব্দই আরবী।এর আভিধানিক অর্থ যথাক্রমে বৃক্ষ(গাছ) ও শিকল।
আর ইসলামী পরিভাষায় এর অর্থ মাশায়িখে তরীক্বতগণ উনাদের মুবারক নামসমূহের তরতীব;যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পর্যন্ত পৌঁছাছে।
একজন মুরিদের জন্য তার মুর্শিদ ক্বিবলা ওনার ''শাজরা শরীফ বা সিলসিলা'' সম্বন্ধে অবগত হওয়া অবশ্য কর্তব্য।
আল্লাহ পাক উনার খালিস ওলী হযরত মাওলানা জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি ওনার 'মুরাদুল মুরিদীন 'কিতাবে এ প্রসঙ্গে লিখেছেন, ''যে ব্যক্তি মুরিদ হয়েও তার মুরশিদ ক্বিবলা ''শাজরা শরীফ বা সিলসিলা ''সম্বন্ধে অবগত নয়, সে ব্যক্তির মুরিদ হওয়া অর্থহীন।''
'মাদারিজুস সালিকীন ইলা রুসুমে তরীক্বিল আরিফীন'কিতাবে রয়েছে, ''সমস্ত সলফি সালিহীন ও ত্বরিকতের শায়খগণ উনারা একথার উপর একমত হয়েছেন যে,যে ব্যক্তি তার মুর্শিদ ক্বিবলা উনার 'শাজরা শরীফ বা সিলসিলা' সম্পর্কে অবগত নয়, সে অকর্মণ্য।''