✳️নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই উনার শান মুবারক সম্পর্কে চূঁ—চেরা ও ক্বীলও ক্বাল করার কারণে শরঈ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন (৩৮)
(১৩)
হুওয়াইরিছ ইবনে নুক্বাইদিরের মৃত্যুদণ্ড
‘হুওয়াইরিছ ইবনে নুক্বাইদির’ ছিলো এক কুখ্যাত অভিশপ্ত ব্যক্তি। তার সম্পর্কে কিতাবে বর্ণিত রয়েছে,
كَانَ يُؤْذِىْ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَخَسَ بِسَيِّدَتِنَا حَضْرَتْ زَيْنَبَ بِنْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا هَاجَرَتْ اِلَى الْمَدِيْنَةِ فَاُهْدِرَ دَمُهٗ فَبَيْنَمَا هُوَ فِىْ مَنْزِلِهٖ قَدْ اَغْلَقَ عَلَيْهِ بَابَهٗ سَاَلَ عَنْهُ حَضْرَتْ عَلِىُّ بْنُ اَبِىْ طَالِبٍ عَلَيْهِ السَّلَامُ فَقِيْلَ هُوَ بِالْبَادِيَةِ فَاُخْبِرَ الْحُوَيْرِثُ اَنَّهٗ يُطْلَبُ فَتَنَحّٰى حَضْرَتْ عَلِىٌّ عَلَيْهِ السَّلَامُ عَنْ بَابِهٖ فَخَرَجَ الْحُوَيْرِثُ يُرِيْدُ اَنْ يَّهْرُبَ مِنْ بَيْتٍ اِلٰى اٰخَرَ فَتَلَقَّاهُ حَضْرَتْ عَلِىٌّ عَلَيْهِ السَّلَامُ فَضَرَبَ عُنُقَهٗ
“নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হুওয়াইরিছ ইবনে নুক্বাইদির কষ্ট দিতো এবং খইরু ওয়া আফযালু বানাতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম (সাইয়্যিদাতুনা হযরত যায়নাব আলাইহাস সালাম) তিনি যখন মহাসম্মানিত মদীনা শরীফ হিজরত মুবারক করেন, তখন উনাকে আঘাত করেছিলো। ফলে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তার রক্ত বৈধ ঘোষণা করেন অর্থাৎ তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন। সুবহানাল্লাহ! (মহাসম্মানিত মক্কা শরীফ বিজয়ের সময়) এক সময় সে নিজের ঘরে দরজা বন্ধ করে অবস্থান করছিলো। তখন ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি তাকে খুঁজতে থাকেন। বলা হলো— ‘সে মরুভূমিতে আছে।’ তারপর হুওয়ারিছকে যখন সংবাদ দেয়া হলো যে, তাকে খেঁাজা হচ্ছে। তখন ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি তার ঘরের দরজা থেকে এক পাশে সরে দাঁড়ালেন।
فَخَرَجَ الْحُوَيْرِثُ يُرِيْدُ اَنْ يَّهْرُبَ مِنْ بَيْتٍ اِلٰى اٰخَرَ فَتَلَقَّاهُ حَضْرَتْ عَلِىٌّ عَلَيْهِ السَّلَامُ فَضَرَبَ عُنُقَهٗ
‘এরপর হুওয়াইরিছ এক ঘর থেকে অন্য ঘরে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হলে ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি তার গতিরোধ করেন এবং তার গর্দান উড়িয়ে দেন, তাকে শরঈ শাস্তি মৃত্যুদণ্ড দেন।” সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ ৫/২২৪)