🌹মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৭)
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক—এ সম্মানিত বিশেষ নূর মুবারক এবং রহমত মুবারক বর্ষণ:
দ্বাদশ হিজরী শতকের মুজাদ্দিদ হযরত শাহ ওলীউল্লাহ মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
ﻛُـﻨْﺖُ ﻗَﺒْﻞَ ذٰﻟِﻚَ ﺑِـﻤَﻜَّﺔَ ﺍﻟْـﻤُﻌَﻈَّﻤَﺔِ ﻓِـىْ ﻣَﻮْﻟِﺪِ ﺍﻟﻨَّﺒِـﻰِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ وَﺳَﻠَّﻢَ ﻓِـﻰْ ﻳَﻮْمِ وِﻻَدَﺗِﻪٖ وَﺍﻟﻨَّﺎسُ ﻳُﺼَﻠُّﻮْنَ ﻋَﻠَﻰ ﺍﻟﻨَّﺒِـﻰِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ وَﺳَﻠَّﻢَ وَﻳَﺬْﻛُـﺮُوْنَ اِرْﻫَﺎﺻَﺎتِهِ ﺍﻟَّﺘِـىْ ﻇَﻬَﺮَتْ ﻓِـىْ وِﻻَدَتِهٖ وَمَشَاهِدَهٗ ﻗَـﺒْﻞَ ﺑَﻌْﺜَـﺘِﻪٖ ﻓَﺮَاَﻳْﺖُ اَﻧْﻮَﺍرًا ﺳَﻄَـﻌَﺖْ دُﻓْﻌَﺔً وَﺍﺣِﺪَةً لَا اَقُوْلُ اِنِّـىْ اَدْرَكْـتُهَا ﺑِـﺒَﺼَﺮِ الْـجَسَدِ وَلَا اَﻗُﻮْلُ اَدْرَكْـتُهَا ﺑِـﺒَﺼَﺮِ ﺍﻟﺮُّوْحِ ﻓَﻘَﻂْ اَﻟﻠﻪُ اَعْلَمُ ﻛَـﻴْﻒَ كَانَ ﺍلْاَﻣْﺮُ ﺑَـﻴْـﻦَ ﻫٰﺬَﺍ وَذٰﻟِﻚَ فَتَاَﻣَّﻠْﺖُ ﺗِﻠْﻚَ الْاَﻧْﻮَارَ ﻓَﻮَﺟَﺪْﺗُّـﻬَﺎ ﻣِﻦْ ﻗِـﺒَﻞِ ﺍﻟْـﻤَﻼَﺋِﻜَـﺔِ الْـمُوَﻛَّﻠِـﻴْـﻦَ ﺑِﺎَﻣْﺜَﺎلِ ﻫٰﺬِﻩِ ﺍﻟْـﻤَﺸَﺎﻫِﺪِ وَﺑِﺎَﻣْﺜَﺎلِ هٰذِهِ ﺍﻟْـﻤَﺠَﺎﻟِﺲِ فَرَاَيْتُ ﻳُـﺨَﺎﻟِﻄُ اَنْوَارُ ﺍﻟْـﻤَﻼَﺋِﻜَـﺔِ اَنْوَارَ ﺍﻟﺮَّﺣْـﻤَﺔِ
অর্থ: “একবার আমি মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ—এ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের দিন অর্থাৎ সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ) ‘মাওলিদুন্নবী’ অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র স্থান মুবারক—এ উপস্থিত ছিলাম। লোকজন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মহাসম্মানিত ও মহাপবিত্র ছলাত মুবারক পাঠ করতেছিলেন এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের সময় এবং মহাসম্মানিত ও মহাপবিত্র রিসালতী শান মুবারক প্রকাশের পূর্বে যে সকল মহাসম্মানিত ও মহাপবিত্র নিদর্শন বা মু’জিযা শরীফসমূহ প্রকাশিত হয়েছিলেন, সেগুলো আলোচনা করতেছিলেন। সুবহানাল্লাহ! তখন আমি দেখতে পেলাম, সেখানে এক সাথে অনেক নূর মুবারক বিচ্ছুরিত হচ্ছেন। আমি বলি না যে, এটা আমি জিসমানী চোখে দেখেছি আর এটাও বলি না যে, তা আমি রূহানী চোখে দেখেছি। একমাত্র মহান আল্লাহ পাক তিনিই ভালো জানেন, বিষয়টি ছিলো এ দুটির মাঝামাঝি কেমন যেন একটি অবস্থা! তখন আমি ঐ নূর মুবারকসমূহ নিয়ে গভীরভাবে ফিকির করলাম। অবশেষে আমি বুঝতে পারলাম— এগুলো হচ্ছেন ঐ সকল হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের নূর মুবারক, যে সকল হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা এ ধরণের মাহফিল মুবারক এবং মজলিস মুবারক উনাদের খিদমত মুবারক—এ নিয়োজিত দায়িত্বশীল হিসেবে উপস্থিত হন। সুবহানাল্লাহ! তারপর আমি দেখলাম— ‘সম্মানিত রহমত মুবারক উনার নূর মুবারক’ এবং ‘হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের নূর মুবারক’ মিশে একাকার হয়ে গিয়েছেন।” সুবহানাল্লাহ! (ফুয়ূযুল হারামাইন ৮০—৮১ নং পৃষ্ঠা)