🌹মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৫)
মানে (মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনে) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি এবং মহান আল্লাহ পাক উনি অর্থাৎ উনারা খুব খুশি। দোয়া করবেন আমার জন্য। উনি পিছন দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরেছেন। আমি বললাম, ‘আপনি করেন কি এটা? আপনি আমার জন্য দোয়া করবেন। আপনি একজন জলীলুল কদর রসূল।’ উনি বললেন, হঁ্যা; তবে আপনি আমার জন্য দোয়া করবেন।’ আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য এতো কিছু করতেছি, এ জন্য মহান আল্লাহ পাক উনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি অর্থাৎ উনারা খুব সন্তষ্ট। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) সেটাই বললাম, প্রকৃতপক্ষে উনারা সব জানেন, দেখেন, শুনেন। খুশি হবেন না কেন? আমরা করি; খুশি হবেন। যে বাহনে আমরা জিহাদ করার জন্য যাচ্ছিলাম, ওই বাহনে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম উনিও ছিলেন। পিছন দিয়ে উনি এসে আমাকে জড়িয়ে ধরেছেন। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) আমি উনাকে বললাম, ‘ছেড়ে দেন আমাকে।’ উনি খুব বিনয় প্রকাশ করছেন। দোয়া চাচ্ছেন। আমি বললাম— এভাবে আমার কাছে দোয়া চান কেন? উনার বক্তব্য হলো, আমরা যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য এতো কিছু করতেছি, এজন্য মহান আল্লাহ পাক উনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি অর্থাৎ উনারা অনেক খুশি। সেই মুহাব্বতে এসে উনি আমাকে জড়িয়ে ধরেছেন। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!)