যে কোন সময় যে কোনো বিষয় ভুলে গেলে টেনশন না করে সাথে সাথেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপরে পবিত্র দরূদ শরীফ পাঠ করবেন। কারণ,
পবিত্র হাদীস শরীফে ইরশাদ মুবারক হয়েছে-🌹
قال - صلى الله عليه وسلم - إذا نسيتم شيئاً فصلوا علي تذكروه إن شاء الله تعالى-
অর্থঃ “তোমরা যখন কোন কিছু ভুলে যাবে তখন আমার উপর দরূদ শরীফ পড়বে। ইনশাআল্লাহ মনে পরে যাবে।” (দলীলঃ আল কাওলুল বাদী লি ইমাম সাখাবী ১/২২৭, আল মাওয়াহেবুল্লাদুন্নিয়াহ ৩য় খন্ড ৩০১পৃষ্ঠা)।🍀
কোন কিছু ভুলে গেলে টেনশন করার কিছুই নেই, ভুলে গেলেই দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ আপনার ভুলে যাওয়া বিষয় মনে পরে যাবে।
ফাসতাবিকুল খায়রাতঃ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ