নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই উনার শান মুবারক সম্পর্কে চূঁ—চেরা ও ক্বীলও ক্বাল করার কারণে শরঈ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন (৩৬)
হযরত আবূ বারযাহ্ আসলামী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেন,
نَزَلَتْ هٰذِهِ الْاٰيَةُ ﴿لَآ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِ. وَاَنْتَ حِلٌّ بِۢهٰذَا الْبَلَدِ﴾ فِىَّ فَخَرَجْتُ فَوَجَدْتُّ عَبْدَ اللهِ بْنَ خَطَلٍ وَهُوَ مُتَعَلِّقٌ بِاَسْتَارِ الْكَعْبَةِ فَضَرَبْتُ عُنُقَهٗ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ
“‘আমি ক্বসম করছি এই নগরীর এবং আপনি এই নগরীতে অবাধ অনুমতিপ্রাপ্ত।’ এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফখানা আমার ব্যাপারে নাযিল হয়েছেন। আমি বের হলাম, তখন দেখলাম— মহাসম্মানিত মহাপবিত্র কা’বা শরীফ উনার গিলাফ মুবারক উনার সাথে ইবনে খতাল ঝুলে রয়েছে। তখন আমি রুকনে ইয়ামান ও মাকামে ইবরাহীম আলাইহিস সালাম উনাদের মধ্যবর্তী স্থানে তার গর্দান উড়িয়ে দেই, তাকে শরঈ শাস্তি মৃত্যুদণ্ড দেই।” সুবহানাল্লাহ! (ফাতহুল ক্বদীর লিশ শাওকানী ৭/৫০০)