নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই উনার শান মুবারক সম্পর্কে চূঁ—চেরা ও ক্বীলও ক্বাল করার কারণে শরঈ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন (৩৫)

(১০)
চরম মাল‘ঊন ইবনে খতালের মৃত্যুদণ্ড
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত শান মুবারক উনার খিলাফ ব্যঙ্গ—বিদ্রƒপ করে কবিতা আবৃত্তি করার কারণে মহাসম্মানিত মক্কা শরীফ বিজয়ের দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইবনে খতাল ও তার দুই দাসীকে শরঈ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার জন্য সম্মানিত নির্দেশ মুবারক দেন। মহাসম্মানিত কা’বা শরীফ উনার গিলাফ মুবারক উনার সাথে ঝুলন্ত থাকা সত্ত্বেও ইবনে খতালকে শরঈ শাস্তি মৃত্যুদণ্ড থেকে রেহাই দেয়া হয়নি। যেমন— বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুয়াত্ত্বায়ে ইমাম মালেক, আবূ দাঊদ, তিরমিযীসহ আরো অন্যান্য কিাতবে এসেছেন,
عَنْ حَضْرَتْ اَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلٰى رَاْسِهِ الْمِغْفَرُ فَلَمَّا نَزَعَهٗ جَاءَهُ رَجُلٌ فَقَالَ اِبْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِاَسْتَارِ الْكَعْبَةِ فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اُقْتُلُوْهُ
“হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। (তিনি বলেন,) নিশ্চয়ই মহাসম্মানিত মহাপবিত্র মক্কা শরীফ বিজয়ের বছর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত মহাপবিত্র নূরুল হুদা মুবারক—এ (মাথা মুবারক—এ) শিরস্ত্রাণ মুবারক পরিহিত অবস্থায় মহাসম্মানিত মহাপবিত্র মক্কা শরীফ উনার মধ্যে প্রবেশ করেন। যখন তিনি তা খুলে ফেললেন, তখন একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি এসে বললেন,
اِبْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِاَسْتَارِ الْكَعْبَةِ فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اُقْتُلُوْهُ
‘ইবনে খতাল মহাসম্মানিত কা’বা শরীফ উনার গিলাফ (পর্দা) মুবারক উনার সাথে ঝুলে রয়েছে।’ তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘তাকে হত্যা করুন, তাকে শরঈ শাস্তি মৃত্যুদণ্ড দিন।”