বাংলাদেশের মধ্যাঞ্চলে সবচেয়ে বড় বিল আড়িয়াল বিল। আড়িয়াল বিলের সর্বাধিক দৈর্ঘ্য ২৬ কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ ১২ কিলোমিটার।
আড়িয়াল বিল বাংলাদেশের অন্যতম মাছের ভান্ডার। আড়িয়াল বিলে রুই, কাতলা, মৃগেল, আইড়, বোয়াল, চিতল, কালবাউশ এবং বিভিন্ন প্রজাতির ছোট মাছ প্রাকৃতিক উপায়ে বড় হয়। এই বিলের মাছ শিকার করে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। আড়িয়াল বিলের প্রাকৃতিক মাছের ব্যাপক চাহিদা থাকায় কোটি কোটি টাকার মাছ বাণিজ্যিকভাবে বিক্রি হয়। ঢাকা ও মুন্সীগঞ্জ জেলার বিস্তৃত এলাকা জুড়ে থাকা বিলের মাটি অত্যন্ত উর্বর। শুষ্ক মৌসুমে এখানে ব্যাপকভাবে বোরো ধানের চাষ হয় যা স্থানীয় ও জাতীয় খাদ্য নিরাপত্তায় বড় অবদান রাখছে। আড়িয়াল বিলের প্রাকৃতির সৌন্দর্য দেখতে বর্ষা এবং শীতে উভয় মৌসুমে প্রচুর পর্যটক এখানে আসে। পর্যটকদের আগমনের কারণে বিভিন্ন পেশার মানুষের এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি হয়। আড়িয়াল বিল বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

image