বিষয় - আমাদের ভাই, বোন, প্রতিবেশীর মৃত্যু থেকে ইবরত নসীহত
১. প্রশ্ন - মৃত্যু সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি কী ইরশাদ মুবারক করেন
উত্তর - মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন
كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ
অর্থ - প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। [পবিত্র সূরা আলে ইমরান শরীফ]
২. প্রশ্ন - বুদ্ধিমান কে
উত্তর - নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে।
৩. প্রশ্ন - আমাদের আপনজনের মৃত্যু থেকে প্রথম ইবরত কী
উত্তর - দুনিয়া ক্ষণস্থায়ী। আজ যিনি হাসতেন, কথা বলতেন, কাল তিনি কবরে। বাড়ি, গাড়ি, টাকা সব দুনিয়াতেই থেকে যাবে। সাথে যাবে শুধু ঈমান ও নেক আমল।
৪. প্রশ্ন - মৃত্যু কি বয়স দেখে আসে
উত্তর - না। মৃত্যু যুবক, বৃদ্ধ, শিশু কাউকেই ছাড়ে না। তাই আমরা যে ভাবি বুড়ো বয়সে তাওবা করবো, এটা শয়তানের ধোঁকা।
৫. প্রশ্ন - জানাযা দেখে আমাদের কী চিন্তা করা উচিত
উত্তর - চিন্তা করা উচিত যে এই লাশটি আমারও হতে পারতো। আজ উনার জানাযা হচ্ছে, কাল আমার জানাযা হবে। তাই এখনই গুনাহ থেকে তাওবা করা ফরয।
৬. প্রশ্ন - মানুষের হকের সাথে মৃত্যুর সম্পর্ক কী
উত্তর - যিনি মারা গেলেন, উনার সাথে লেনদেন বা ঝগড়া থাকলে এখন আর মাফ চাওয়ার সুযোগ নেই। তাই জীবিত অবস্থায় ভাই, বোন, প্রতিবেশীর হক আদায় করা এবং মনোমালিন্য মিটিয়ে ফেলা জরুরি।
৭. প্রশ্ন - মৃত্যুর স্মরণে কলবের কী উপকার হয়
উত্তর - মৃত্যুর স্মরণে কলব নরম হয়, দুনিয়ার মুহব্বত কমে যায়, নামাযে মন বসে, দান-সদকা করার ইচ্ছা জাগে এবং আখিরাতমুখীতা পয়দা হয়।
৮. প্রশ্ন - কবর, হাশর, মিযান, পুলছিরাত কী সত্য
উত্তর - হ্যাঁ, এগুলো সবই সত্য এবং হক্ব। মৃত্যুর পর এই প্রতিটি ঘাঁটি আমাদের পার হতে হবে। তাই দুনিয়া থেকেই তার প্রস্তুতি নিতে হবে।
৯. প্রশ্ন - মৃত্যুর কথা মনে রেখে আমাদের কী প্রস্তুতি নেওয়া উচিত
উত্তর - হালাল রিযিকের ব্যবস্থা করা, ঋণ থাকলে দ্রুত পরিশোধ করা, শরীয়ত সম্মত ওসিয়ত করে যাওয়া, যাতে পরিবারকে ঋণের বোঝা নিয়ে বিপদে পড়তে না হয়।
১০. প্রশ্ন - জানাযা দেখা ও কবরস্থানে যাওয়ার হুকুম কী
উত্তর - জানাযায় শরীক হওয়া ও কবরস্থানে যাওয়া খাস সুন্নত মুবারক। কারণ এতে দুনিয়াবিমুখতা পয়দা হয় এবং আখিরাতের কথা স্মরণ হয়।
১১. প্রশ্ন - সাইয়্যিদুনা হযরত উসমান যিন নূরাইন আলাইহিস সালাম তিনি কবর দেখলে কী করতেন
উত্তর - তিনি কবর মুবারক দেখলে এত বেশি কাঁদতেন যে উনার দাড়ি মুবারক ভিজে যেতো।
১২. প্রশ্ন - উনাকে কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি কী বলতেন
উত্তর - তিনি বলতেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যে নাজাত পাবে, পরের সব ঘাঁটিতে সে নাজাত পাবে।
১৩. প্রশ্ন - প্রতিবেশীর মৃত্যুতে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত
উত্তর - অহংকার, হিংসা, গীবত বন্ধ করে তার জন্য মাগফিরাতের দোয়া করা, তার পরিবারকে সান্ত্বনা দেওয়া এবং নিজের মৃত্যুর কথা ফিকির করা।
১৪. প্রশ্ন - আমরা সাধারণত মৃত্যু থেকে গাফেল থাকি কেন
উত্তর - দুনিয়ার ব্যস্ততা, টাকা-পয়সা, বাড়ি-গাড়ির মুহব্বত এবং শয়তানের ধোঁকার কারণে আমরা মৃত্যুকে ভুলে থাকি। অথচ মৃত্যু আমাদের ছায়ার চেয়েও কাছে।
১৫. প্রশ্ন - মৃত্যুর আগে কোন আমলগুলো বেশি করা উচিত
উত্তর - পাঁচ ওয়াক্ত নামায, কুরআন শরীফ তিলাওয়াত, দান-সদকা, মানুষের হক আদায়, বেশি বেশি ইস্তেগফার ও দরূদ শরীফ পাঠ করা।
১৬. প্রশ্ন - এই আলোচনা থেকে আমাদের চূড়ান্ত দোয়া কী হওয়া উচিত
উত্তর - খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সবাইকে মৃত্যু থেকে ইবরত হাসিল করে ঈমান ও আমলের সাথে যিন্দেগী কাটানোর তৌফিক দান করেন এবং ঈমানের সাথে মৃত্যু দান করেন। আমীন।