মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ:-
*
সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম তিনি মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করার পূর্বে কিছু দিন মারিদ্বী শান মুবারক প্রকাশ করেন। অতঃপর এই সম্মানিত মারিদ্বী শান মুবারক প্রকাশ করা অবস্থায় তিনি ৯ম হিজরী সনের ৬ রমাদ্বান শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ বা’দ ফজর মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! সুবহানা রাসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুবহানা মাওলাজী ক্বিবলা ওয়াকাবা হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলু বাইতিহিল কারিম ছল্লাল্লাহু আলাইহিমুস সালাম ওয়া আলাইহিন্নাস সালাম কুল্লুহুম আজমাইন! সুবহানা রাসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুবহানা মাওলাজী ক্বিবলা ওয়াকাবা হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ২৬ বছর ৩ মাস ২৫ দিন দুনিয়ার যমীনে সম্মানিত অবস্থান মুবারক করেন। সুবহানাল্লাহ! সুবহানা রাসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুবহানা মাওলাজী ক্বিবলা ওয়াকাবা হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলু বাইতিহিল কারিম ছল্লাল্লাহু আলাইহিমুস সালাম ওয়া আলাইহিন্নাস সালাম কুল্লুহুম আজমাইন!
সম্মানিত গোসল মুবারক এবং সম্মানিত কাফন মুবারক:-

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত দিক-নির্দেশনা মুবারক অনুযায়ী সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার সম্মানিত গোসল মুবারক ও সম্মানিত কাফন মুবারক সম্পন্ন করা হয়। সুবহানাল্লাহ! সুবহানা রাসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুবহানা মাওলাজী ক্বিবলা ওয়াকাবা হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলু বাইতিহিল কারিম ছল্লাল্লাহু আলাইহিমুস সালাম ওয়া আলাইহিন্নাস সালাম কুল্লুহুম আজমাইন!
‘আবূ দাঊদ শরীফ’ উনার মধ্যে এসেছে,

اَنَّ لَيْلـٰى بِنْتَ قَانِفٍ الثَّقَفِيَّةَ قَالَتْ كُنْتُ فِيمَنْ غَسَّلَ أُمَّ كُلْثُومٍ عليها السلام بِنْتَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ وَفَاتـِهَا فَكَانَ أَوَّلُ مَا أَعْطَانَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْـحِقَاءَ ثُـمَّ الـدِّرْعَ ثُـمَّ الْـخِمَارَ ثُـمَّ الْمِلْحَفَةَ ثُـمَّ اُدْرِجَتْ بَعْدُ فِـىْ الثَّوْبِ الْاٰخَرِ قَالَتْ وَرَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ عِنْدَ الْبَابِ مَعَهٗ كَفَنُهَا يُنَاوِلُنَاهَا ثَوْبًا ثَوْبًا

অর্থ: “হযরত লায়লাহ বিনতে ক্বানিফ ছাকাফিয়াহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বলেন, বিনতু রসূলিল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশের পর যারা উনার সম্মানিত গোসল মুবারক করান, আমি উনাদের মধ্যে ছিলাম। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রথমে আমাদেরকে এক টুকরো কাপড় মুবারক দিয়েছিলেন। অতঃপর উপরের অংশ, একটি চাদর মুবারক এবং অবশেষে কাপড়ের একটি বড় টুকরো মুবারক দিয়েছিলেন। পরে উনাকে একটি কাপড় মুবারক দ্বারা জড়ানো হয়েছিলো। যখন সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনাকে গোসল মুবারক করানো হচ্ছিলো, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত দরজা মুবারক-এ বসে ছিলেন এবং প্রয়োজনীয় কাপড় মুবারক সরবরাহ করে যাচ্ছিলেন।” সুবহানাল্লাহ! সুবহানা রাসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুবহানা মাওলাজী ক্বিবলা ওয়াকাবা হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলু বাইতিহিল কারিম ছল্লাল্লাহু আলাইহিমুস সালাম ওয়া আলাইহিন্নাস সালাম কুল্লুহুম আজমাইন! (আবূ দাঊদ শরীফ)