সম্মানিত তা’লীম-তালক্বীন মুবারক:-

সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম তিনি যখন সম্মানিত মদীনা শরীফ সম্মানিত হিজরত মুবারক করেন, তখন দুনিয়াবী হিসেবে উনার সম্মানিত বয়স মুবারক প্রায় ১৮ বছর। সম্মানিত মক্কা শরীফ অবস্থান মুবারক করা অবস্থাতেই তিনি হযরত মহিলা ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুন্না উনাদেরকে তা’লীম-তালক্বীন মুবারক দিয়ে আসতেছিলেন। অতঃপর তিনি যখন সম্মানিত মদীনা শরীফ সম্মানিত তাশরীফ মুবারক রাখেন, তখন আরো ব্যাপকভাবে সমস্ত মহিলা ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুন্না উনাদেরকে সম্মানিত তা’লীম-তালক্বীন মুবারক দিতে থাকেন। উনার সম্মানিত তা’লীম-তালক্বীন মুবারক ও সম্মানিত ছোহবত মুবারক উনাদের মাধ্যমে হযরত মহিলা ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুন্নাগণ বেমেছাল নি‘য়ামত মুবারক লাভে ধন্য হন। সুবহানাল্লাহ! সুবহানা রাসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুবহানা মাওলাজী ক্বিবলা ওয়াকাবা হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলু বাইতিহিল কারিম ছল্লাল্লাহু আলাইহিমুস সালাম ওয়া আলাইহিন্নাস সালাম কুল্লুহুম আজমাইন!

চূড়ান্ত বিজয়ী শান মুবারক অবলোকন:-
*
বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম তিনি সম্মানিত মক্কা শরীফ বিজয় ও হুনাইন বিজয় প্রত্যেকটিই অবলোকন করেন। একে একে কাফিররা নিশ্চিহ্ন হয়ে যায়। উনার সামনে উনার মহাসম্মানিত আব্বাজান নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনীত সম্মানিত দ্বীন ইসলাম পৃথিবীর বুকে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। যেই কুরাইশরা উনার মহাসম্মানিত আব্বাজান ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চরম বিরোধিতা করতো। উনারা এখন ছাহাবী হয়েছেন। সুবহানাল্লাহ! সুবহানা রাসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুবহানা মাওলাজী ক্বিবলা ওয়াকাবা হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলু বাইতিহিল কারিম ছল্লাল্লাহু আলাইহিমুস সালাম ওয়া আলাইহিন্নাস সালাম কুল্লুহুম আজমাইন!
সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম তিনি উনার পিতা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এই চূড়ান্ত বিজয়ী শান মুবারক দেখে বেমেছাল খুশি মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! সুবহানা রাসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুবহানা মাওলাজী ক্বিবলা ওয়াকাবা হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলু বাইতিহিল কারিম ছল্লাল্লাহু আলাইহিমুস সালাম ওয়া আলাইহিন্নাস সালাম কুল্লুহুম আজমাইন!