✴️✴️✴️হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম-উনার নছিহতপূর্ণ বাণীসমূহ★
১. "মৃত্যু সবার জন্য অপরিহার্য, কিন্তু অপমানজনক জীবন মুমিনের জন্য শোভননীয় নয়।"
তিনি বলতেন, "আমি অপমানিত জীবন নয়, সম্মানের মৃত্যু চাই।”
এটি উনার চূড়ান্ত অবস্থান ও আত্মত্যাগের মূল শিক্ষা।
২. "যে তোমার গোপনীয়তা রক্ষা করে না, সে কখনোই তোমার বন্ধু হতে পারে না।”
বন্ধুত্বের আসল মানে বোঝাতে গিয়ে এই কথাটি বলেন।
৩. "মানুষ তখনই সম্মানিত, যখন সে অন্যের সম্মান রক্ষা করে।"
৪. "লোভী কখনো মুক্ত হতে পারে না।”
লোভ মানুষকে দাসত্বে ঠেলে দেয়, এমনটাই বোঝাতে চেয়েছেন তিনি।
৫. “সবচেয়ে বড় বোকা সেই, যে দুনিয়ার জন্য তার আখিরাত নষ্ট করে।"
তিনি সব সময় দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতকে গুরুত্ব দিতেন।
৬. "কোনো দিন এমন কাজ করো না, যা তোমাকে গোপনে করতে হয় এবং লোক জানতে পারলে তুমি লজ্জিত হবে।”
নৈতিকতা ও চরিত্রের শিক্ষা এটিই।
৭. "যে অন্যায় সহ্য করে, সে নিজেই অত্যাচারের সঙ্গী।”
এটি ছিল উনার সত্যের প্রতি অটল থাকার ঘোষণা।
৮. "তুমি যদি সত্য পথে থাকো, তবে ভয় পেও না, লোকসংখ্যা কম হলেও।”
কেবল সংখ্যায় বড় হলে চলবে না, সত্যে বড় হতে হবে।
৯. "যে ধৈর্য ধারণ করে, সেই জয়ী হয়।”
ধৈর্য ঈমানের অর্ধেক - ইহা উনার জীবন দিয়ে প্রমাণিত।