✴️সর্বোত্তম ১১ শ্রেণীর মানুষ কারা কারা হাদীছ শরীফ থেকে জেনে নেই,
১। মহান আল্লাহ পাক উনার হাবীব ﷺ ইরশাদ মুবারক করেছেন-
‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়।’ বুখারী শরীফ: ৫০২৭।
২। মহান আল্লাহ পাক উনার রসুল ﷺ ইরশাদ মুবারক করেছেন-
‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।’ -বুখারি শরীফ: ৬০৩৫।
‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর।’ -বুখারী শরীফ: ৩৫৫৯।
৩। মহান আল্লাহ পাক উনার হাবীব ﷺ ইরশাদ মুবারক করেছেন-
‘তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় উত্তম।’ -বুখারী শরীফ: ২৩০৫।
৪। মহান আল্লাহ পাক উনার রসূল ﷺ ইরশাদ মুবারক করেছেন-
‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণের আশা করে, অনিষ্টের বা ক্ষতির আশঙ্কা করে না।’ -তিরমিযী শরীফ:২২৬৩ / ২৪৩২।
৫। মহান আল্লাহ পাক উনার হাবীব ﷺ ইরশাদ মুবারক করেছেন-
‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি,যে তার পরিবারের কাছে উত্তম।’ -সহিহ ইবনে হিব্বান: ৪১৭৭।
৬। মহান আল্লাহ পাক উনার রসূল ﷺ ইরশাদ মুবারক করেছেন-
'তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং (নেক) কাজে উত্তম।' -মুসনদে আহমাদ শরীফ: ৭২১২।
৭। মহান আল্লাহ পাক উনার হাবীব ﷺ ইরশাদ মুবারক করেছেন-
'সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।'
সহীহুল জামে’ শরীফ, ৩২৮৯,দারে ক্বুত্বনী।
৮। মহান আল্লাহ পাক উনার রসূল ﷺ ইরশাদ মুবারক করেছেন-
'শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও জবান সত্যবাদী। সাহাবায়ে কেরাম রদ্বীয়াল্লাহু আনহুম উনারা জিজ্ঞেস করেন, হে আল্লাহ পাক উনার রসূল! সত্যবাদী জবানতো বুঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে?
তিনি ইরশাদ মুবারক করেন, যে অন্তর মুত্তাকী,স্বচ্ছ-নির্মল,যাতে কোনো পাপ নেই,জুলুম নেই,নেই খেয়ানত ও বিদ্বেষ। -ইবনে মাজাহ শরীফ: ৪২১৬।
৯। মহান আল্লাহ পাক উনার হাবীব ﷺ ইরশাদ মুবারক করেছেন-
‘মহান আল্লাহ পাক উনার কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর মহান আল্লাহ পাক উনার কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।’ -তিরমিজি শরীফ :১৯৪৪।
১০।মহান আল্লাহ পাক রসূল ﷺ ইরশাদ মুবারক করেছেন-
'মর্যাদায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে, যে নিজ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে।'
-সিলসিলা সহীহাহ ৩৩৩৩।
১১। মহান আল্লাহ পাক উনার হাবীব ﷺ বলেনঃ
'ঐ মু’মিন (সর্বশ্রেষ্ঠ) যে আল্লাহ পাক উনার পথে তার জান ও মাল দিয়ে জিহাদ করে। -মুসলিম শরীফ:৪৯৯৪ - ৪৯৯৫।
মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সর্বোত্তম বান্দা, সর্বোত্তম উম্মত ও সর্বোত্তম মুরীদা হওয়ার তাওফীক দান করুন।