এত্ত সহজ না ভাই!!!!
الديوث لا يدخل الجنة
আদ্দাইয়ুছু লা ইয়াদখুলুল জান্নাহ
অর্থ: দাইয়ুছ কখনো জান্নাতে প্রবেশ করবে না।
এই হাদীছ শরীফখানা এত কঠিন যে, সরাসরি জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কথা বলা হয়েছে। নাউযুবিল্লাহ!
দাইয়ুছ কাকে বলে?
হাদীছ শরীফের ভাষ্য অনুযায়ী দাইয়ুছ বলা হয় ঐ ব্যক্তিকে যার মধ্যে গায়রত নেই। অর্থাৎ,
> الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخُبْثَ
> যে তার আহলিয়া - স্ত্রী, মেয়ে, বোন, মা উনাদের মধ্যে বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা দেখেও চুপ থাকে, বাধা দেয় না, বরং মেনে নেয়।
গায়রত হলো ঈমানের একটি শাখা। যার গায়রত নেই, তার ঈমানই পরিপূর্ণ নয়।
কিভাবে একজন পুরুষ দাইয়ুছ হয়ে যায়? এর কিছু বাস্তব উদাহরণ
১. বেপর্দার ক্ষেত্রে দাইয়ুছ নিজের স্ত্রী, বালেগা মেয়ে, বোন উনারা টাইট-ফিট, বেপর্দা, সেজে-গুজে বাইরে যাচ্ছেন, পরপুরুষের সাথে হাসি-ঠাট্টা করছেন, ছবি ফেসবুকে দিচ্ছেন, আর স্বামী/পিতা দেখেও আনন্দিত হচ্ছে বা কিছুই বলছে না - এই ব্যক্তিই দাইয়ুছ।
২. হারাম সম্পর্ক মেনে নেওয়া নিজের পরিবারের মধ্যে অবৈধ প্রেম, হারাম রিলেশন, মোবাইলে পরপুরুষের সাথে কথা বলা জানার পরও বলে - "এই বয়সে একটু-আধটু হয়" - এমন ব্যক্তি দাইয়ুছ।
৩. ঘরে গান-বাদ্য, টিভি-সিনেমার আসর নিজের ঘরে প্রতিদিন টিভিতে বেপর্দা নারী, গান-বাজনা চলছে, পরিবারের সবাই একসাথে দেখছে, আর কর্তা ব্যক্তি বাধা না দিয়ে একসাথে বসে আছে - সেও দাইয়ুছের অন্তর্ভুক্ত।
৪. স্ত্রীকে দিয়ে চাকরী করিয়ে পরপুরুষের খিদমত করানো নিজের স্ত্রীকে বেপর্দা অবস্থায় পরপুরুষের সামনে চাকরী করতে পাঠানো এবং তার রোজগারে খুশি থাকা - এটাও গায়রতহীনতা।
কেন এত কঠিন শাস্তি?
কারণ মহান আল্লাহ পাক পুরুষকে পরিবারের ক্বাওয়াম বা অভিভাবক বানিয়েছেন।
> اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَاءِ
> "পুরুষগণ মহিলাদের উপর কর্তৃত্বশীল।" [সূরা নিসা: ৩৪]
তাই তার দায়িত্ব হলো তার অধীনস্থদেরকে পর্দা, ইজ্জত, দ্বীনদারীর মধ্যে রাখা। এই দায়িত্ব পালনে অবহেলা করলে সে আল্লাহ পাক উনার কাছে খিয়ানতকারী হিসেবে গণ্য হবে।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
> كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ*
> "তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।" [বুখারী শরীফ]
তাই আসুন, আমরা প্রত্যেকে নিজ পরিবারের ব্যাপারে গায়রতওয়ালা হই। আমাদের মা-বোন, স্ত্রী-কন্যা উনাদেরকে পর্দা ও ইজ্জতের সাথে রাখার চেষ্টা করি। মহান আল্লাহ পাক আমাদেরকে দাইয়ুছ হওয়া থেকে হিফাযত করুন। আমীন।