এটি কেবলই ইবাদত—

কুরআন মাজীদ এমন একটি গ্রন্থ—যা দেখা ইবাদত, স্পর্শ করা ইবাদত,শিখা-শিখানো শ্রেষ্ঠ ইবাদত,হিফজ করা ইবাদত, নিজে পড়া (তেলাওয়াত) ইবাদত, অন্যকে পড়ানোও ইবাদত, শোনা ইবাদত, শোনানোও ইবাদত, বুঝা ইবাদত, এর উপর আমল করা ইবাদত এবং এর আমলের দিকে অন্যকে আহবান করাও ইবাদত।


কুরআন মাজীদের সঙ্গে জুড়ে থাকাই ইবাদত এবং বরকত। কুরআনের সঙ্গে লেগে থাকার কারণে গিলাফ এবং রেহালও দামী হয়ে যায়। যেই জীবন কুরআনের সঙ্গে লেগে থাকবে, সেই জীবনও দামী হয়ে যাবে।

📌
তিন জিনিসের দিকে তাকানো ইবাদত—

১.পবিত্র কাবার (বাইতুল্লাহর) দিকে।

২.কুরআন মাজীদ (আল্লাহর কালামের) দিকে।

৩.রহমতের নজরে মা-বাবার দিকে।