আমি যখন দরবার শরীফ উনার কথা শুনি তখন আমি অনেক ছোট ছিলাম। তেমন কিছুই বুঝতাম না। আমার দুই বোন পড়তো। বোনদেরকে পড়তে দেখে আমারও ভর্তি হতে ইচ্ছে হতো। এরপর আমার বয়স যখন ১১ বছর তখন আমাকেও মাদরাসায় ভর্তি করানো হলো। ভর্তি হওয়ার পর আমি যখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার তা'লীম মুবারক শুনতাম তখন আমার মনে হতো, যদি আমিও এমন তা'লীম করতে পারতাম! আবার যখন উনার চেহারা মুবারকের দিকে তাকাতাম তখন মনে হতো যে, এ রকম পবিত্রতা, মা'ছমিয়াত, জান্নাতী রূপ আমি আর কারো মধ্যে দেখিনি। আমি সিদ্ধান্ত নেই যে, এখন থেকে ছুটিতে বাসায় গেলে কমপক্ষে একবার হলেও আত্মীয়-স্বজন, প্রতিবেশিদের নিয়ে তা'লীম করবো। তারপর থেকেই আমি বাসায় গিয়ে এক পরিচিত পীরবোনের সাথে থেকে তা'লীম করার চেষ্টা করি। প্রায় তিন-চার বার তা'লীম করার পর একদিন কয়েকজন মহিলা তিনটি বিষয় নিয়ে আমার সাথে তর্ক করে। পরবর্তীতে আমি সেই বিষয়গুলো নিয়ে আম্মাজী উনার কাছে জানার জন্য যাই। তিনি আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দেন যে বিষয়টি এর পূর্বে আমার মাথায় কখনো আসেনি। তিনি এত ভালো করে আমাকে বুঝিয়ে দিলেন, যা আমাকে এর পূর্বে কেউ বুঝায়নি। উনার বুঝানো মুবারক এত শ্রুতিমধুর যে, আমি ভাষা দিয়ে প্রকাশ করতে অক্ষম। উনার মমতাময়ী চেহারা মুবারক দেখে দুঃখ, কষ্ট সব মিটে যায়। উনার ছোহবত মুবারক দ্বারা মানুষের ঈমানী কুওওয়াত ফিরে আসে। উনার নূরানী চেহারা মুবারক উনার দিকে তাকালে মনে হয় যে, উনার মুহাব্বতে গরক্ক হয়ে যাচ্ছি। আমি যখন উনাকে প্রথম দেখি এবং ছোহবত মুবারকে অবস্থান করতে শুরু করি তখন মনে হয় যে আমি যেন জান্নাতেই বসবাস করছি। আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন যে আমার কেমন লাগে। তিনি নির্বোধ মানুষকে জ্ঞান দান করেন এবং অবুঝকে

বুঝ দান করেন।

আমি যখন উনাকে আমার তা'লীম করার ইচ্ছার কথা জানাতে যাই তখন আমার ভাইয়ার কথা জানাই যে, আমার ভাই মাদরাসা থেকে ছুটিতে বাসায় এসে আর যেতে চাচ্ছে না (এক বছর হয়ে গেছে)। আমি আম্মাজী উনাকে জানানোর পর তিনি বলেন, "আচ্ছা ঠিক আছে"। এরপর দেখা যায়, উনার মুবারক উসীলায় এক সপ্তাহের মধ্যেই সে মাদরাসায় চলে আসে। এরপর আমি আর লিখে বুঝাতে পারছিনা। যিনি খালিক, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি নিজেই সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে জানিয়ে দেন যে, সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মু'মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের পরে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মত মা কায়িনাতে আর দ্বিতীয় কেহ নেই। অনেক অসম্ভব বিষয়কে তিনি সম্ভব করে দেন। তিনি হচ্ছেন সারা বিশ্বের মা। তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!

নাদিয়া আহমাদ নাহিদা (হবিগঞ্জ)

image