‘হে মহান আল্লাহ পাক উনার দুশমন! চুপ কর।’
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ করেন,
اِذَا اَتَى الرَّجُلُ الْمَسْجِدَ فَاَكْـثَـرَ مِنْ الْكَلَامِ تَـقُوْلُ لَهُ الْمَلَائِكَةُ اُسْكُتْ يَا وَلِـىَّ اللهِ فَاِنْ زَادَ تَـقُوْلُ اُسْكُتْ يَا بَغِـيْضَ اللهِ فَاِنْ زَادَ تَـقُوْلُ اُسْكُتْ عَلَيْكَ لَعْنَةُ اللهِ
অর্থ: “যখন কোনো ব্যক্তি মহাসম্মানিত মহাপবিত্র মসজিদ মুবারক উনার মধ্যে আসার পর দুনিয়াবী কথা বলতে শুরু করে, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা উক্ত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন,
اُسْكُتْ يَا وَلِـىَّ اللهِ
‘হে মহান আল্লাহ পাক উনার ওলী! চুপ করুন।’
এরপরেও যদি সে কথা বলতে থাকে, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা তাকে বলেন,
اُسْكُتْ يَا بَغِيْضَ اللهِ
‘হে মহান আল্লাহ পাক উনার দুশমন! চুপ কর।’
তারপরেও যদি সে কথা বলতে থাকে, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা তাকে বলেন,
اُسْكُتْ عَلَيْكَ لَعْنَةُ اللهِ
‘তোর উপর মহান আল্লাহ পাক উনার লা’নত, তুই চুপ কর’।” না‘ঊযুবিল্লাহ! (আল মাদখাল ২/২২৭)