আল্লাহ আল্লাহ আল্লাহু
------------------------------

আল্লাহ আল্লাহ আল্লাহু
লা-ইলাহা ইল্লাহু

আপনি খালিক আপনি মালিক আল্লাহ
গাফফার ও সাত্তার
ক্ষমা দয়ায় তুলনাহীন
পরওয়ারে দিগার (ইলাহী)

পেয়ারা নবীজী হাদিয়া দিলেন মোদের
রাব্বুল আলামীন
নবীজী স্মরণে দায়েমী দরূদ পাঠ
করলেন ফরযে আইন (ইলাহী)

কোথায় আছেন প্রাণের নবী গো
দেখা দিন একবার
আপনি বিনে খুব অসহায়
উম্মত আপনার (নবীজী)

আওলাদে রসূল পেয়েছি মোরা আজ
বিশাল খোশ নছীব
হাবীবী ওয়ারীস সুলত্বানুন নাছীর
আমাদের ছহিব (নবীজী)

খোদা ও রসূল সবকিছু থেকে আপন
মুর্শিদ মুহতারাম
মুর্শিদ ছাড়া অপূর্ণ সব
ইশকের-ই কালাম (মামদুহজী)

শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মুর্শিদ শানে
শুকরিয়ায় দাড়াই
আসুন সবাই মুর্শিদী শানে
আসুন সবাই নবীজী শানে
সালাম জানাই

- মেসুত আল ফাহীম

image