সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় জীবনী মুবারক
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (পর্ব- ৫০)
মহাসম্মানিত ও মহাপবিত্র লাইলাতুর রগাইব শরীফ থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশের পূর্ব পর্যন্ত:
৯ম মাস- মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুশ শুহূর শাহরুল আ’যম শরীফ:
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুশ শুহূর শাহরুল আ’যম শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ) এই মহাসম্মানিত ও মহাপবিত্র মাস উনার শুরুতে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট সাইয়্যিদুনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি এসে বলেন,
اَبْشِرِىْ يَا سَيِّدَتَنَا حَضْرَتْ اٰمِنَةُ عَلَيْهَا السَّلَامُ فَقَدْ حَمَلْتِ بِالنَّبِىِّ الْمُكَرَّمِ وَالرَّسُوْلِ الْمُعَظَّمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ: “হে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি মহাসম্মানিত সুসংবাদ মুবারক গ্রহণ করুন। আপনি আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক-এ ধারণ করেছেন, নাবিয়্যুল মুকাররাম ও রসূলুল মুয়াযযম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে। সুবহানাল্লাহ! (আন নি’মাতুল কুবরা আলাল আলাম)