বেশ কয়েক বছর আগের ঘটনা। সম্ভবত তখন আমি ৬ষ্ঠ শ্রেণীতে পড়ি। হঠাৎ কোনো একটি বিষয় নিয়ে রাগারাগি করে সম্মানিত সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ উনার একটি কলম এবং একটি খাতা ছুঁড়ে ফেলেছিলাম। (নাউযুবিল্লাহ!)

পরবর্তীতে আম্মাজী উনার নিকট বিষয়টি রিপোর্ট আকারে পেশ করা হলে তিনি আমাকে উদ্দেশ্য করে নছীহত মুবারক করলেন, "ঘাড়ে শয়তান সওয়ার হয়েছে, যিকির-ফিকির করে না, তাই এরকম। যিকির করলে তো আর শয়তান থাকে না"। ইত্যাদি আরো অনেক নছীহত মুবারক করলেন।

ঘটনার কয়েকদিন পর একজন আপা আমার কোনো বিষয় সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নিকট জানান। জানানোর পর তিনি বললেন, "সেদিনের পর থেকে তো ও আমার সামনেই আসে না। কিন্তু কারো রিপোর্ট উঠলে আমি কেন শাসন করি জানো? আমি (আম্মাজী) যখন শাসন করি তখন আমি মনে মনে মহান আল্লাহ পাক উনার কাছে দোয়া করি, সে যেন এই কাজটি পরবর্তীতে আর না করে। আমি আল্লাহ পাক উনার নিকট আরো বলি, "আয় আল্লাহ পাক! তার এই ভুলের জন্য আমি তাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দিয়েছি, পরকালের জন্য আপনি তাকে ক্ষমা করে দিন"। (সুবহানাল্লাহ)

মূলত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি চান আমাদের যাহির-বাতিন পরিশুদ্ধ করতে। তিনি আমাদের ইহকাল-পরকাল উভয় জাহানের রূহানী মা, তিনি সবসময়ই আমাদের স্নেহ করেন। যদিও তিনি সাময়িকভাবে আমাদেরকে শাসন করেন কিন্তু এর মধ্যেই নিহিত রয়েছে আমাদের নিজেদের ইছলাহ বা পরিশুদ্ধি।

আহমাদ তাসনীমে তামান্নুম ছামী

image