মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মানহানীকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড (৫০)
[১৪৪২ হিজরী শরীফ-এ প্রকাশিত কিতাব থেকে]
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পবিত্রতা মুবারক বর্ণনা করে ইরশাদ মুবারক করেন,
اِنَّ الَّذِيْنَ جَآٓٓٓٓءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ لَا تَـحْسَبُوْهُ شَرًّا لَّكُمْ بَلْ هُوَ خَيْـرٌ لَّكُمْ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْـمِ وَالَّذِىْ تَوَلّٰـى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ.
অর্থ: “নিশ্চয়ই যারা মিথ্যা অপবাদ রটনা করেছে, তারা আপনাদের মধ্য থেকেই একটি দল। আপনারা এটাকে নিজেদের জন্য খারাপ মনে করবেন না; বরং এটা আপনাদের জন্য উত্তম, ভালো, কল্যাণকর। (তারা প্রত্যেকেই তাদের অপরাধ অনুযায়ী গুনাহ কামাই করেছে।) তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গুনাহ করেছে। আর তাদের মধ্যে যে বড় দুষ্টটা রয়েছে, (উবাই বিন সুলুল, যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে,) তার জন্য রয়েছে কঠিন শাস্তি।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা নূর শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১১)