মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মানহানীকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড (৪৫)
[১৪৪২ হিজরী শরীফ-এ প্রকাশিত কিতাব থেকে]
হযরত ইমাম আল্লামা আবূ মুহম্মদ ‘আলী ইবনে আহমদ ইবনে সা‘ঈদ ইবনে হাযম আন্দালুসী কুরতুবী যাহিরী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৪৫৬ হিজরী শরীফ) যিনি ইবনে হায্ম হিসেবে পরিচিত। তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘আল মুহাল্লা বিল আছার শরীফ’ উনার মধ্যে বর্ণনা করেন,
حَضْرَتْ هِشَامُ بْنُ عَمَّارٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ قَالَ سَـمِعْتُ حَضْرَتْ مَالِكَ بْنَ اَنَسٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ يَقُوْلُ مَنْ سَبَّ سَيِّدَنَا حَضْرَتْ اَلصِّدِّيْقَ الْاَكْبَـرَ عَلَيْهِ السَّلَامُ وَسَيِّدَنَا حَضْرَتْ اَلْفَارُوْقَ الْاَعْظَمَ عَلَيْهِ السَّلَامُ جُلِدَ وَمَنْ سَبَّ اُمَّ الْـمُؤْمِنِيْـنَ الثَّالِثَةَ سَيِّدَتَنَا حَضْرَتْ اَلصِّدِّيْقَةَ عَلَيْهَا السَّلَامُ قُتِلَ قِيْلَ لَهٗ لِـمَ يُقْتَلُ فِـىْ اُمِّ الْـمُؤْمِنِيْـنَ الثَّالِثَةِ سَيِّدَتِنَا حَضْرَتْ اَلصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَ لِاَنَّ اللهَ تَعَالـٰى يَقُوْلُ فِـىْ اُمِّ الْـمُؤْمِنِيْـنَ الثَّالِثَةِ سَيِّدَتِنَا حَضْرَتْ اَلصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ {يَعِظُكُمُ اللهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْـنَ} قَالَ حَضْرَتْ مَالِكٌ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ فَمَنْ رَمَاهَا فَقَدْ خَالَفَ الْقُرْاٰنَ وَمَنْ خَالَفَ الْقُرْاٰنَ قُتِلَ قَالَ حَضْرَتْ اَبُوْ مُحَمَّدٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ قَوْلُ حَضْرَتْ مَالِكٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ هَاهُنَا صَحِيْحٌ وَهِىَ رِدَّةٌ تَامَّةٌ وَتَكْذِيْبٌ لِّلّٰهِ تَعَالـٰى فِـىْ قَطْعِهٖ بِبَرَاءَتِـهَا وَكَذٰلِكَ الْقَوْلُ سَائِرُ حَضْرَتْ اُمَّهَاتِ الْمُؤْمِنِيْـنَ عَلَيْهِنَّ السَّلَامُ وَلَا فَرْقَ لِاَنَّ اللهَ تَعَالـٰى يَقُوْلُ {وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْـنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِ اُولٰٓئِكَ مُبَرَّءُوْنَ مِـمَّا يَقُوْلُوْنَ} فَكُلُّهُنَّ مُبَرَّاٰتٌ مِّنْ قَوْلٍ اِفْكٍ.
অর্থ: “হযরত হিশাম ইবনে ‘আম্মার রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনাকে বলতে শুনেছি, যেই ব্যক্তি সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনাকে এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাকে অর্থাৎ উনাদেরকে গাল—মন্দ করবে, উনাদের মানহানী করবে, তাকে বেত্রাঘাত করা হবে। আর যে ব্যক্তি মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে গাল—মন্দ করবে, উনার মানহানী করবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনাকে বলা হলো, কী কারণে মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে গাল—মন্দ করলে, উনার মানহানী করলে, মৃত্যুদণ্ড দেওয়া হবে? জবাবে হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কারণ স্বয়ং যিনি খ¦লিক্ব¡ মালিক রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার শান মুবারক—এ ইরশাদ মুবারক করেছেন,
يَعِظُكُمُ اللهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْـنَ
‘মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে নছীহত মুবারক করতেছেন, নির্দেশ মুবারক দিচ্ছেন, তোমরা যদি মু’মিন হয়ে থাকো, তাহলে পুনরায় কখনো এ ধরণের আচরণের পুনরাবৃত্তি করবে না।’ (সম্মানিত ও পবিত্র সূরা নূর শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১৭)