মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মানহানীকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড (৪৪)
[১৪৪২ হিজরী শরীফ-এ প্রকাশিত কিতাব থেকে]

৩—৪. মহাসম্মানিত ইজমা’ শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ

৮ম হিজরী শরীফ উনার বিশিষ্ট ইমাম এবং মুজতাহিদ, শায়খুল ইসলাম, ক্বাযিউল কুযাত, আল্লামা তাক্বিউদ্দীন আলী ইবনে আব্দুল কাফী আস্ সুবুকী রহমতুল্লাহি আলইহি (বিলাদত শরীফ ৬৮৩ হিজরী শরীফ : বিছাল শরীফ ৭৬৫ হিজরী শরীফ) তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘আস সাইফুল মাসলূল ‘আলা মান সাব্বার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনার মধ্যে বর্ণনা করেন,
قَالَ حَضْرَتْ اَلْاِمَامُ مَالِكٌ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ مَنْ سَبَّ اُمَّ الْمُؤْمِنِيْـنَ الثَّالِثَةَ سَيِّدَتَنَا حَضْرَتْ اَلصِّدِّيْقَةَ عَلَيْهَا السَّلَامُ قُتِلَ قِيْلَ لَهٗ لِـمَ قَالَ مَنْ رَمَاهَا فَقَدْ خَالَفَ الْقُرْاٰنَ وَقَالَ حَضْرَتْ اِبْنُ شَعْبَانَ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ عَنْهُ لِاَنَّ اللهَ تَعَالـٰى يَقُوْلُ (يَعِظُكُمُ اللهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْـنَ.) فَمَنْ عَادَ لِمِثْلِهٖ فَقَدْ كَفَرَ.
অর্থ: “হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত শান মুবারক উনার খিলাফ বলবে, উনাকে গাল—মন্দ করবে, তাকে ক্বতল করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনাকে বলা হলো, কি কারণে? তিনি বললেন, যে ব্যক্তি মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহআলাইহাস সালাম উনার মহাসম্মানিত শান মুবারক—এ অপবাদ দিলো, সে অবশ্যই মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার বিরোধিতা করলো। না‘ঊযুবিল্লাহ! হযরত ইবনে শা’বান রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেন। (হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,) কেননা মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
يَعِظُكُمُ اللهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْـنَ.
‘মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন, নির্দেশ মুবারক দিচ্ছেন, তোমরা যদি মু’মিন হয়ে থাকো, তাহলে পুনরায় কখনো এ ধরণের আচরণের পুনরাবৃত্তি করবে না।’ (সম্মানিত ও পবিত্র সূরা নূর শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১৭) কাজেই যে ব্যক্তি পুনরায় এ ধরণের আচরণের পুনরাবৃত্তি করবে, সে অবশ্যই কুফরী করবে। (সুতরাং শাস্তিস্বরূপ অবশ্যই তাকে ক্বতল করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে।)” সুবহানাল্লাহ!